সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

কুঁচকির চোটে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

প্রতিনিধির নাম / ৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: কুঁচকির চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হতে যাওয়া ম্যাচটির আগে শনিবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান জানান, প্রথম টেস্ট চলাকালে বাম দিকের কুঁচকিতে তীব্র ব্যথার কথা জানিয়েছিলেন মুশফিক। ম্যাচ শেষে তার এমআরআই স্ক্যান করানো হলে পেলভিক হাড়ের চারপাশে প্রদাহ ও অস্বস্তির বিষয়টি ধরা পড়ে।

বায়েজেদুল ইসলাম বলেন, ‘শারীরিক ধকল কাটিয়ে উঠতে এবং অবস্থার অবনতি রোধ করতে তার এখন জরুরি বিশ্রাম ও সুনির্দিষ্ট পুনর্বাসন (রিহ্যাবিলিটেশন) প্রয়োজন। তাই তিনি দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না।’

দক্ষিণ আফ্রিকা সফরে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। জোহানেসবার্গের ওয়ান্ডার্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচের প্রথম ইনিংসে কোনো রান করতে পারেননি মুশফিক। দ্বিতীয় ইনিংসে তার সংগ্রহ ছিল ২২ রান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর