মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

বিতর্কিত কর্মকর্তা জাহিদা বেগমকে ওএসডি

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক (প্রশিক্ষণ-২) সহযোগী অধ্যাপক ড. জাহিদা বেগমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, তাকে মাউশি অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। একই দিন তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১৯ নভেম্বর এক প্রজ্ঞাপনে ড. জাহিদা বেগমকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ঊর্ধ্বতন বিশেষজ্ঞ পদে প্রেষণে পদায়নের আদেশ দেওয়া হয়েছিল। তবে নতুন আদেশে তাকে ওএসডি করা হলো।

জাহিদা বেগমের বিরুদ্ধে মাউশির প্রশিক্ষণ শাখায় দায়িত্ব পালনকালে প্রশিক্ষণের অর্থ আত্মসাৎ, ভুয়া বিল-ভাউচার তৈরি, বদলি-পদায়নে প্রভাব বিস্তার এবং স্বজনপ্রীতির মাধ্যমে বিদেশে প্রশিক্ষণের জন্য শিক্ষক নির্বাচনসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে বিভিন্ন সময়ে লিখিত অভিযোগও জমা পড়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর