শিরোনাম :
আগামী ২৯ ডিসেম্বর বিসিক শিল্পমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আট জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শিল্পাঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত: আইজিপি নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেনি: এমপি মোশাররফ নতুন ফরম্যাটে ১৬ দল নিয়ে যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকা আগামী বছর স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে : স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন মেহেদী হাসান পলাশ মরণোত্তর চক্ষুদান ও কর্নিয়া প্রতিস্থাপন চিকিৎসা এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত থাকবে : সমাজকল্যাণ মন্ত্রী
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

তিন লাখ মেধাবী স্কুলছাত্রীকে সাইকেল দিচ্ছে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল বিতরণের জন্য আনা বিভিন্ন ধরনের বাইসাইকেল পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ের নিজ কার্যালয়ের নিচতলায় তিনি এসব বাইসাইকেল চালিয়ে দেখেন।

দেশের মেধাবী ছাত্রীদের মাঝে বিতরণের উদ্দেশ্যে আনা বাইসাইকেলের নমুনাগুলো প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। বাইসাইকেলগুলো চালিয়ে তিনি তাদের গুণগত মান ও ব্যবহারিক সুবিধা নিজেই যাচাই করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে প্রধানমন্ত্রীর কাছে কয়েক ধরনের বাইসাইকেল উপস্থাপন করা হয়, যেগুলো মেধাবী ছাত্রীদের মাঝে বিতরণ করা হবে। এই প্রকল্পের আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্রীরা বাইসাইকেল পাবেন। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্রীরা এক একটি বাইসাইকেল পেতে যাচ্ছেন।

এ উদ্যোগের মূল লক্ষ্য মেয়েদের পড়াশোনায় আগ্রহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ছাত্রীদের ঝরে পড়া কমানো। অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর