শিরোনাম :
ইয়েমেনে নতুন সংঘাতে বাস্তুচ্যুত ৩ লাখ, ঝুঁকিতে ৬ হাজার অন্তঃসত্ত্বা ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে জেলে যেতে হবে: রাহুল গান্ধী ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন ক্লাস্টার বোমার ওয়ারহেডের পরীক্ষা চালাল উ. কোরিয়া: কেসিএনএ দূষণ মোকাবিলায় দিল্লিতে কার্যকর হলো নতুন কড়াকড়ি নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিকেএমইএ অক্টোবরে রেমিট্যান্স এলো ২৮৭ কোটি ডলার তুর্কি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর, শুল্ক বাধা নিরসনে গুরুত্বারোপ কথাসাহিত্যিক আবু ইসহাকের শততম জন্মদিন আজ যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্যকর্মী-সংকট নিরসনের আহ্বান রাষ্ট্রপতির
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে ডব্লিউটিসি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি

প্রতিনিধির নাম / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকায় চতুর্থ স্থান থেকে পঞ্চম স্থানে নেমে গেছে বাংলাদেশ।

ডব্লিউটিসির প্রথমবারের মতো ফাইনালে ওঠার পথে বড় লক্ষ্য নিয়ে ম্যাচটি শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু পরাজয়ের পর ফাইনালে খেলার ক্ষীণ সম্ভাবনাও বড় ধাক্কা খেয়েছে। এ সুযোগে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত।

বাংলাদেশের পয়েন্টের শতকরা হার ৫৫.৫৬ থেকে কমে ৪৭.৬২ হয়েছে। অন্যদিকে ভারতের বর্তমান পয়েন্টের শতকরা হার ৫১.৫২।

এদিকে জয়ের কারনে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্টের শতকরা হার ২০.৮৩ থেকে বেড়ে ২৬.৯২ হয়েছে। তবে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানেই রয়েছে তারা। তাদের সঙ্গে সপ্তম স্থানে থাকা শ্রীলঙ্কার ব্যবধানও কমেছে। শ্রীলঙ্কার পয়েন্টের শতকরা হার ৩৩.৩৩।

বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও খারাপ আলোর কারণে বারবার খেলা বন্ধ হয়েছে মিরপুর টেস্টের চতুর্থ দিন। এদিন ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩৫.১ ওভারেই ২ উইকেটে ১৭২ রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন ব্র্যান্ডন কিং। ৮১ রানে অপরাজিত ছিলেন তিনি। তাঁর উদ্বোধনী সঙ্গী জন ক্যাম্পবেল করেন ৪৯ রান। কিংয়ের সঙ্গে অপরাজিত ৩১ রান করেন কেভাম হজ। অবিশ্বাস্য স্বাচ্ছন্দ্যে জয় নিশ্চিত করে ক্যারিবীয়রা।

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ বলেন, ডব্লিউটিসির পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থানের উন্নতি করাই ছিল তাদের লক্ষ্য। দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে সেই লক্ষ্য পূরণ হয়েছে।

ম্যাচ শেষে চেজ বলেন, “দুটি টেস্ট জিতে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করার লক্ষ্য নিয়ে আমরা এখানে এসেছিলাম। পয়েন্ট তালিকায় অন্তত ছয় বা পাঁচ নম্বরে থেকে চক্রটি শেষ করতে চাই। সেই লক্ষ্য অর্জন করতে হলে আমাদের এই দুটি ম্যাচই জিততে হতো।”

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ২৭২ রান। উদ্বোধনী ব্যাটার সাদমান ইসলাম করেন ১০৫ রান। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান নেন পাঁচ উইকেট।

জবাবে প্রথম ইনিংসে ২৪৫ রানে গুটিয়ে যায় সফরকারীরা। জন ক্যাম্পবেল ও তেজনারায়ন চন্দরপল অর্ধশতক করেন। জাস্টিন গ্রিভসের ব্যাট থেকে আসে ৪৬ রান, আর চেজ করেন ৪৩। বাংলাদেশের পক্ষে ৩৩ রানে চার উইকেট নেন নাঈম হাসান।

দ্বিতীয় ইনিংসে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১৪২ রানে অলআউট হয় বাংলাদেশ। এতে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৭০ রান। ৩৩ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং ধসের মূল কারিগর ছিলেন চেজ। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ওয়ারিকান আরও চার উইকেট শিকার করেন ৬৩ রানে।

সহজেই লক্ষ্য পেরিয়ে জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। এ জয়ে ডব্লিউটিসি অভিযানে তাদের অবস্থানের উন্নতি হয়েছে এবং পয়েন্ট তালিকায়ও পরিবর্তন এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর