শিরোনাম :
স্পিকারের সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সাক্ষাৎ হিমালয়ে বড় বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে তিন লাখেরও বেশি মানুষ দুপচাঁচিয়ায় প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক আবুল বাশার গ্রেপ্তার বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায় সান্তাহারে ট্রেড লাইসেন্স নবায়ন না করায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম, প্রজ্ঞাপন জারি বগুড়া সদর উপজেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির ২০২৭ সালে ২৯ দিন সরকারি ছুটি, মন্ত্রিসভায় অনুমোদন বগুড়ার সিনিয়র সাংবাদিক কালামের দাফন সম্পন্ন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

কথাসাহিত্যিক আবু ইসহাকের শততম জন্মদিন আজ

প্রতিনিধির নাম / ৫ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: কথাসাহিত্যিক আবু ইসহাকের শততম জন্মদিন আজ ১ নভেম্বর। ১৯২৬ সালের এই দিনে তৎকালীন মাদারীপুর (বর্তমানে শরীয়তপুর) জেলার নড়িয়া থানাধীন শিরঙ্গল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

মাত্র ২১ বছর বয়সে ১৯৪৬ সালে তিনি রচনা করেন বিখ্যাত উপন্যাস ‘সূর্য দীঘল বাড়ী’।

আবু ইসহাক ১৯৪২ সালে নড়িয়া থানার উপসী বিজারি তারাপ্রসন্ন ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে স্কলারশিপ নিয়ে মেট্রিক এবং ফরিদপুরের রাজেন্দ্র কলেজ থেকে ১৯৪৪ সালে আই. এ. পাস করেন।

১৯৬০ সালে পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন তিনি। শিক্ষাজীবন শেষে তিনি বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এবং বিদেশে কূটনৈতিক পদে নিয়োজিত ছিলেন।

তিনি সমকালীন বাংলা ভাষার অভিধান (২ খণ্ড, ১৯৯৩, ১৯৯৮) রচনা করে বাংলা কোষগ্রন্থের পরিধিকে বাড়িয়ে তুলেছেন। তার প্রণীত অভিধানের বিশেষত্ব হলো— শব্দের শুধু অর্থ নয়, সব ধরনের প্রতিশব্দ প্রদান। তার অভিধানে ‘অন্ধকার’ শব্দের ১২৭টি সমার্থক শব্দ আছে।

লেখালেখির জন্য পেয়েছেন একুশে পদক ও বাংলা একাডেমি ‍পুরস্কার।

২০০৩ সালের ১৬ ফেব্রুয়ারিতে ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর