শিরোনাম :
স্পিকারের সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সাক্ষাৎ হিমালয়ে বড় বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে তিন লাখেরও বেশি মানুষ দুপচাঁচিয়ায় প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক আবুল বাশার গ্রেপ্তার বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায় সান্তাহারে ট্রেড লাইসেন্স নবায়ন না করায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম, প্রজ্ঞাপন জারি বগুড়া সদর উপজেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির ২০২৭ সালে ২৯ দিন সরকারি ছুটি, মন্ত্রিসভায় অনুমোদন বগুড়ার সিনিয়র সাংবাদিক কালামের দাফন সম্পন্ন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

দুপচাঁচিয়ায় প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক আবুল বাশার গ্রেপ্তার

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

বগুড়ার দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল বাশারকে গ্রেপ্তার করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ।
রোববার (১ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শাজাহানপুর থানাধীন বতগাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আবুল বাশার দুটি চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এর আগেও প্রতারণার মামলায় তিনি একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে বিদ্যালয়ের সভাপতির স্বাক্ষর জাল, অবৈধভাবে টাকা উত্তোলন এবং চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আবুল বাশারকে সোমবার (২ নভেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর