শিরোনাম :
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার নার্সিং ও মিডওয়াইফারি কলেজের নবীন বরণ অনুষ্ঠিত বগুড়া সিটি প্রশাসক কে রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি প্রদান বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে : স্পিকার ডিবিসি নিউজ কার্যালয় থেকে ইকবাল সোবহান ও রাজিব ঘোষ ডিবির হেফাজতে নতুন মজুরি বোর্ড গঠন, শ্রমিকদের কাজে ফেরার অনুরোধ মালিকপক্ষের সরকারকে বেকায়দায় ফেলতেই শ্রমিক আন্দোলন: বিকেএমইএ সভাপতি ৭ নভেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার নির্দেশ নবনির্বাচিত দুই সংসদ সদস্যর শপথগ্রহণ ফের প্রধানমন্ত্রী হতে চান নেতানিয়াহু, আহ্বান জানালেন জাতীয় সরকার গঠনের
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিনিধির নাম / ৬ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ষ্টাফ রিপোর্টার: বগুড়া সরকারি আজিজুল হক কলেজ আয়োজিত আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-এর উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহফুজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ (কাহালু- নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন এমপি, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শামসুল আলম, শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক টিপু সুলতান, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক প্রফেসর শাজাহান আলী, বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব, সদস্য সচিব রাফিউল আল আমিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর