শিরোনাম :
রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা আন্তর্জাতিক স্বাস্থ্য সেবায় এনআরবিসি ব্যাংক ও পারফেক্ট গ্লোবাল হেলথ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর জ্বালানী তেলের বাজারে বড় দর পতন সাবেক মন্ত্রী-ব্যবসায়ীসহ ২ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য ঘোষণা স্পিকারের প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাধীনতায় সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের বগুড়ায় ফল ব্যবসায়ীদের দোকান প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন দেশে সৌরবিদ্যুৎ ব্যবহারে সামাজিক আন্দোলনের আহ্বান জ্বালানি মন্ত্রীর বগুড়ার সাবগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

‘আমেরিকানরা যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছে’: ইরানের প্রধান আলোচক

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বুধবার বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের জয়ের মধ্য দিয়ে মার্কিন জনগণ ‘যুদ্ধের বিপক্ষে’ তাদের অবস্থান জানিয়ে দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা ব্যাপক ব্যবধানে জয়লাভ করে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে। এই ফল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার দলের প্রতি জনগণের তীব্র অসন্তোষের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শুল্কনীতি ও ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ নিয়ে মার্কিন জনগণের মধ্যে গভীর ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এই যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়েছে এবং আগে থেকেই অজনপ্রিয় প্রেসিডেন্টের প্রতি অসন্তোষ আরও বেড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, ‘বিবেকের তাড়নায় হোক কিংবা জীবনযাত্রার ব্যয়ের চাপেই হোক— এখন আমেরিকানরা বলছেন, ‘যুদ্ধ চাই না’। আমরা তাদের এই বার্তাকে সমর্থন করি।’

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়। কয়েক মাস ধরে যুদ্ধটি অনেকটা অচলাবস্থায় রয়েছে।

তবে মাঝেমধ্যে দুই পক্ষের মধ্যে বিচ্ছিন্ন হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। এতে যেকোনো সময় বড় ধরনের সংঘাত পুনরায় শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর