শিরোনাম :
প্রথম মুসলিম সিনেটর হিসেবে ইতিহাস গড়লেন এল-সায়েদ গার্মেন্টস শিল্প ধ্বংসের চেষ্টা হয়েছে: দিপু ভূঁইয়া জামায়াত আমিরের সাড়া না পাওয়া শিবিরকর্মীকে চাকরি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা আন্তর্জাতিক স্বাস্থ্য সেবায় এনআরবিসি ব্যাংক ও পারফেক্ট গ্লোবাল হেলথ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর জ্বালানী তেলের বাজারে বড় দর পতন সাবেক মন্ত্রী-ব্যবসায়ীসহ ২ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য ঘোষণা স্পিকারের প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

আন্তর্জাতিক স্বাস্থ্য সেবায় এনআরবিসি ব্যাংক ও পারফেক্ট গ্লোবাল হেলথ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বগুড়া নি উজ ২৪: এনআরবিসি ব্যাংক পিএলসি এবং আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা সহায়ক প্রতিষ্ঠান পারফেক্ট গ্লোবাল হেলথ-এর মধ্যে এক কৌশলগত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ তারিখে এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান,এফসিএমএ-এর উপস্থিতিতে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদার এবং পারফেক্ট গ্লোবাল হেলথ-এর  প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কায়সার কাদের সেলিম চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ব্যাংকের এসইভিপি এবং প্রধান মানবসম্পদ কর্মকর্তা ফয়সল আহমেদ,  এসভিপি ও কার্ড ডিভিশনের প্রধান  আরমান হোসেন এবং পারফেক্ট গ্লোবাল হেলথ-এর আন্তর্জাতিক বিপণন ব্যবস্থাপক পারভেজ কামাল রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় এনআরবিসি ব্যাংকের ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারীরা ভারত, চীন, থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে বিশেষায়িত চিকিৎসাসেবা এবং এক্সক্লুসিভ স্বাস্থ্যসুবিধা গ্রহণের সুযোগ পাবেন।

 

চুক্তির আওতায় প্রো হেলথ চেকআপ প্যাকেজে ভারতের অ্যাপোলো হাসপাতালে এনআরবিসি ব্যাংকের কার্ডধারীরা ১০ শতাংশ ছাড় পাবেন। পাশাপাশি থাইল্যান্ডের ফায়াথাই ৩ হাসপাতালে থাকছে ‘বাই ওয়ান গেট ওয়ান’ (একটির সঙ্গে একটি ফ্রি) অফার। এ ছাড়া সংশ্লিষ্ট সুবিধার সঙ্গে বিনামূল্যে এক রাত হোটেলে অবস্থানের সুযোগও থাকছে।
এছাড়া এনআরবিসি ব্যাংকের কর্মীরা বিনামূল্যে অনলাইন চিকিৎসা পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন। এর মাধ্যমে তাঁরা ডিজিটাল প্ল্যাটফর্মে আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞ চিকিৎসা বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি স্বাস্থ্যবিষয়ক পরামর্শ ও চিকিৎসা নির্দেশনা নিতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর