শিরোনাম :
রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা আন্তর্জাতিক স্বাস্থ্য সেবায় এনআরবিসি ব্যাংক ও পারফেক্ট গ্লোবাল হেলথ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর জ্বালানী তেলের বাজারে বড় দর পতন সাবেক মন্ত্রী-ব্যবসায়ীসহ ২ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য ঘোষণা স্পিকারের প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাধীনতায় সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের বগুড়ায় ফল ব্যবসায়ীদের দোকান প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন দেশে সৌরবিদ্যুৎ ব্যবহারে সামাজিক আন্দোলনের আহ্বান জ্বালানি মন্ত্রীর বগুড়ার সাবগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন একনেকে

প্রতিনিধির নাম / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয় সংবলিত ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১১টি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প।

বুধবার (৪ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ৫০ হাজার ৪১ কোটি ২০ লাখ টাকা। এ ছাড়া প্রকল্প ঋণ থেকে ৭ হাজার ৯৭৪ কোটি ৬৫ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন থেকে ৭৩ কোটি ৭ লাখ টাকা ব্যয় করা হবে।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডাক, টেলিযোগাযোগ ও বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

এ ছাড়া সড়ক পরিবহণ, সেতু ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

উল্লেখ্য, অনুমোদিত ১৩টি প্রকল্পের মধ্যে ১১টি নতুন ও দুটি সংশোধিত। তবে প্রকল্পগুলোর নাম ও খাতভিত্তিক ব্যয়ের বিস্তারিত তথ্য সভা-পরবর্তী বিজ্ঞপ্তিতে জানানো হলে তা জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর