শিরোনাম :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যের প্রতিবাদ, ক্ষমা চাওয়ার দাবি জামায়াত-শিবিরের ‘বাংলাদেশ সোলার এক্সপো’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দুই বছরের মধ্যে স্বাস্থ্যব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তনের প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫৪৩ প্রথমবার দ্বিতীয় সন্তানকে প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

প্রথমবার দ্বিতীয় সন্তানকে প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

বগুড়া নিউজ: দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করেছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। তাদের ছোট মেয়ের নাম দেবী পাড়ুকোন সিং। সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতক দেবী ও বড় মেয়ে দুয়াকে নিয়ে একটি পারিবারিক ছবি প্রকাশ করেছেন এই তারকা দম্পতি।

যৌথভাবে দেওয়া ওই পোস্টের মাধ্যমে চার সদস্যের পরিবারের এক ঝলক ভক্তদের সামনে তুলে ধরেছেন তারা। ছবির ক্যাপশনে লিখেছেন, “ভালোবাসা ও প্রাচুর্যে… দেবী পাড়ুকোন সিং।”

ছবিতে দীপিকা ও রণবীরকে হাতির দাঁতের রং ও সোনালি আভাযুক্ত ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেছে। তাদের কোলে নবজাতক দেবী। পাশে বড় মেয়ে দুয়া ছোট বোনকে চুমু দিচ্ছে। পরিবারের এই ঘরোয়া ও আন্তরিক মুহূর্তের ছবি ভক্তদের নজর কেড়েছে।

গত সেপ্টেম্বরে দ্বিতীয় কন্যাসন্তানের জন্মের খবর জানানোর পর এটিই দম্পতির পরিবারের নতুন সদস্যকে নিয়ে সাম্প্রতিক প্রকাশিত ছবি।

এর আগে, গত ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় সন্তানের জন্মের খবর জানিয়েছিলেন দীপিকা ও রণবীর। ইনস্টাগ্রামে দেওয়া সংক্ষিপ্ত পোস্টে তারা লিখেছিলেন, “আমাদের ছোট্ট মেয়েকে স্বাগত! ১৯/৯/২০২৬। দুয়া, দীপিকা ও রণবীর।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর