শিরোনাম :
বগুড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত আফগানিস্তানে লাখ লাখ মানুষের প্রত্যাবর্তনে কাজ ও বাসস্থানের তীব্র সংকট স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর পল্টন হত্যাকান্ডের বিচারের দাবীতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল স্বাস্থ্যখাতে ১৬ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই বগুড়া বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর প্রত্যাশা বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪ টোকিওর মতো পরিচ্ছন্ন ঢাকা গড়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর সরকারি স্বাস্থ্যসেবায় এক লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা এগোচ্ছে: প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

পল্টন হত্যাকান্ডের বিচারের দাবীতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

ষ্টাফ রিপোর্টার: ঢাকার পল্টনে ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বৈঠা তান্ডব ও হত্যাকান্ডের খুনিদের বিচারের দাবীতে বুধবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাদ জোহর বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ হতে মিছিলটি বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ প্লাজায় সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট আল আমিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাকিম, মাওলানা আব্দুল হালিম বেগ, রফিকুল আলম, শ্রমিক নেতা আজগর আলী, মাওলানা আব্দুল হালিম বেগ, অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ প্রমুখ। সমাবেশে অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে লগি-বৈঠা দিয়ে প্রকাশ্যে মানুষ হত্যার ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।

শহীদদের পরিবার দীর্ঘদিন ধরে ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে। জাতীয় স্বার্থে মামলাটি পুনরুজ্জীবিত করে ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাস ও হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অতীতের সব রাজনৈতিক সহিংসতা, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। অপরাধী যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর