শিরোনাম :
৬৩ কোটি টাকা লোপাট, সাবেক ভূমিমন্ত্রীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা সিলেটকে সবজি উৎপাদন ও রপ্তানির কেন্দ্রে পরিণত করবে সরকার : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় এনসিএল চারদিনের ম্যাচ চট্রগ্রাম-ময়মনসিংহ ম্যাচ নিষ্প্রান ড্র সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বিএনপি রাজনীতি করে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য: সমাজকল্যাণমন্ত্রী বগুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ ও শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত ৫৮ জন বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চট্টগ্রামে হারিয়ে যাওয়া ১০৭টি মোবাইল ফোন উদ্ধার
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

বগুড়ায় এনসিএল চারদিনের ম্যাচ চট্রগ্রাম-ময়মনসিংহ ম্যাচ নিষ্প্রান ড্র

প্রতিনিধির নাম / ৭ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

ষ্টাফ রিপোর্টার: দুই দলের ব্যাটসম্যানদের সাহসী ব্যাটিং এবং বোলারদের ব্যর্থতায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ২৮তম জাতীয় ক্রিকেট লিগে চট্রগ্রাম বনাম ময়মনসিংহ বিভাগের মধ্যকার চার দিনের ম্যাচটি নিষ্প্রাণ ড্র হয়েছে। প্রথম ইনিংসে ময়মনসিংহের করা ৭ উইকেটে ৪৬৫ রানের জবাবে ১ম ইনিংসে সব ক’টি উইকেট হারিয়ে চট্রগ্রাম সংগ্রহ করে ৫৯৯ রান। ফলে ১৩৪ রানের লিড পায় চট্রগ্রাম। দ্বিতীয় ইনিংসে ময়মনসিংহ ৩০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৬১ রান করার পর ম্যাচটি ড্র ঘোষনা করা হয়। ময়মনসিংহ বিভাগীয় দলের ওপেনার মাহফিজুল ইসলাম রবিন প্রথম ইনিংসে ২১৭ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। ম্যাচ হওয়ায় পয়েণ্ট টেবিলে চট্রগ্রামের অবস্থান ৪ এবং ময়মনসিংহের ৫ নম্বরে। উভয় দলের সংগ্রহ ৪ পয়েন্ট। সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে খুলনা। সমান ৫ পয়েন্ট নিয়ে ২য় স্থানে ঢাকা এবং ৩য় স্থানে রয়েছে সিলেট।

আগের দিনের ৬ উইকেটে ৪২৪ রানে শেষ দিনে ব্যাট করতে নেমে ৫৯৯ রানে অল আউট হয় চট্রগ্রাম। ফলে প্রথম ইনিংসে লিড পায় ১৩৪ রান। দলের হয়ে আগের দিনের ২৪ রানে অপরাজিত শাহ পরান শেষ দিনে দূর্দান্ত সেঞ্চুরী তুলে নিয়েছেন। তিনি ১৬৬ বল মোকাবেলা করে ১১টি চার ও ১২টি বিশাল ছক্কায় ১৬৩ রানে অপরাজিত ছিলেন। হাসান মুরাদ করেছেন ২২ রান। ময়মনসিংহের রাকিবুল ৪টি, ইয়সিন আরাফাত ৩টি এবং সুভাগতহোম ২টি উইকেট লাভ করেন। ১৩৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ময়মনসিংহ। প্রথম ইনিংসের ডবল সেঞ্চুরিয়ান মাহফিজুল ইসলাম রবিন দলীয় ৯ রানে ফিরে যান কোন রান না করেই। এরপর ২৮ রানে ৪ উইকেটের পতন ঘটলে নিশ্চিত ড্রয়ের ম্যাচে হারের শঙ্কা দেখা দেয় ময়মনসিংহের। শেষ পর্যন্ত আব্দুল মজিদ এবং রিজান হোসেনের দৃঢ়তায় শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়। ময়মনসিংহ দলের ২য় ইনিংসের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৬১ রান। আব্দুল মজিদ অপরাজিত ১৯ এবং রিজান ১৫ রান করেন। চট্রগ্রামের সানজিত মজুমদার ২টি এবং ইফরান ও আহমেদ শরীফ একটি করে উইকেট শিকার করেন।

ম্যাচ শেষে ম্যাচের সেরা পারফরমার ময়মনসিংহ দলের ওপেনার মাহফিজুল ইসলাম রবিনের সাথে ক্রেষ্ট তুলে দেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। উভয় দলের অধিনায়ক ও ম্যানেজার এসময় উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত স্কোর:

ময়মনসিংহ: ১ম ইনিংস, ৪৬৫/৭ডি: (মাহফিজুল ২১৭, মুনীম শাহরিয়ার ৫৬, সুভাগতহোম ৭১, হাসান মুরাদ ৩/১৫৪, জয় ৩/৫৮)

২য় ইনিংস: ৬১/৫, (আব্দুল মজিদ ১৯*, রিজান ১৫, সানজিত ২/২০)

চট্রগ্রাম: ১ম ইনিংস : ৫৯৯, (জয় ৭৬, দিপু ৯৫, তাসামুল ৬৩, সাব্বির ৫৪, ইরফান ৫৩, সাদিকুর ৪২, শাহ পরান ১৬৩*, রাকিবুল ৪/১৮৮, ইয়াসিন ৩/৬৬, সুভাগতহোম ২/১৪৬ )। ম্যান অব দ্য ম্যাচ মাহফিজুল ইসলাম রবিন (ময়মনসিংহ)।

বগুড়ায় পরের ম্যাচ ৩১ অক্টোবর। মুখোমুখি হবে রাজশাহী ও রংপুর বিভাগ। শহীদ চান্দু স্টেডিয়ামে সকাল ৯টায় ম্যাচ শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর