ময়মনসিংহ, ২৭ অক্টোবর, ২০২৬ (বাসস): বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহ জেলায় দিনব্যাপী জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয়ে দিবসটি উপলক্ষ্যে মহানগর যুবদল আলোচনা সভা ও র্যালির আয়োজন করে।
মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিনের নেতৃত্বে পৃথক পৃথক র্যালি নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় র্যালিতে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু’র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, শাহ শিব্বির আহম্মেদ ভুলু, এনামুল হক আকন্দ লিটন, শামীম আজাদ, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান রানা, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া যুবদলকে সুশৃংখলভাবে সাজিয়েছেন দেশ নায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নির্দেশেই যুবদল একটি জনবান্ধব দলে পরিণত হয়েছে। এজন্য সবাইকে দলীয় শৃঙ্খলা বজায় রেখে দেশের জন্য কাজ করতে হবে।
অন্যদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল কবীর মামুন, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাজু, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিল, যুবদল নেতা মিনাজুল আবেদীন রাসু ও দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান রানা পৃথক পৃথক র্যালি করেছেন।