শিরোনাম :
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত রোববার শান্তি আলোচনা পুনরুজ্জীবনে তেহরানে কাতারের প্রতিনিধিদল রাশিয়া যুদ্ধ ও কৃষ্ণসাগরের নিরাপত্তা নিয়ে আলোচনায় শনিবার তুরস্ক যাচ্ছেন জেলেনস্কি ব্যাটারিচালিত রিকশার গতি ও ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন ইসরাইলের আয়রন ডোমের আদলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা গড়বে অস্ট্রেলিয়া বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন পেলো রূপপুরের প্রথম ইউনিট অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ পূর্ব সাগরে উ. কোরিয়ার প্রায় এক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হাইতিতে ২ হাজারের বেশি সেনা পাঠাল এল সালভাদর পুলিশ, লাঠিচার্জ নিয়ে চিন্তা করবেন না : রাহুল গান্ধী
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

ফ্যাসিবাদের ১৭ বছরে অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি হতে হবে : যুবদল সাধারণ সম্পাদক

প্রতিনিধির নাম / ৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদের ১৭ বছরে অপকর্ম ও অপরাধের সঙ্গে জড়িতদের বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

আজ চরফ্যাশনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুবসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে চরফ্যাশন ও মনপুরার বিভিন্ন এলাকা থেকে যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেন, মাদকের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। যারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে যারা বিভিন্ন অপকর্ম ও অপরাধের সঙ্গে জড়িত ছিলেন, তাদের যথাযথ তদন্ত ও বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। একই সঙ্গে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা এবং সব মানুষের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

যুবদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতির মূল লক্ষ্য হতে হবে মানুষের সেবা করা। মানুষের পাশে দাঁড়ানো, তাদের সমস্যা সমাধানে এগিয়ে আসা এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখাই রাজনৈতিক কর্মীদের দায়িত্ব।

চরফ্যাশন ও মনপুরার উন্নয়ন প্রসঙ্গে এমপি নয়ন বলেন, এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করতে হবে। বিশেষ করে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নদীভাঙন রোধ এবং পর্যটন খাতের বিকাশে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. ফিরোজ আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা যুবদলের সভাপতি হাজি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম ও জ্যেষ্ঠ সহসভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস।

চরফ্যাশন উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল আলম প্রিন্সের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব হাজি জাহিদুল ইসলাম রাসেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর