শিরোনাম :
ইসরাইলের আয়রন ডোমের আদলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা গড়বে অস্ট্রেলিয়া বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন পেলো রূপপুরের প্রথম ইউনিট অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ পূর্ব সাগরে উ. কোরিয়ার প্রায় এক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হাইতিতে ২ হাজারের বেশি সেনা পাঠাল এল সালভাদর পুলিশ, লাঠিচার্জ নিয়ে চিন্তা করবেন না : রাহুল গান্ধী সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও সরকার গঠনের দৌড়ে নেতানিয়াহু মস্কো অঞ্চলে ৬১৩টি ইউক্রেনীয় ড্রোন নিক্ষেপ চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

হাইতিতে ২ হাজারের বেশি সেনা পাঠাল এল সালভাদর

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: জাতিসংঘের সমর্থনপুষ্ট একটি বাহিনীতে কর্মরত নিখোঁজ চার সেনাকে উদ্ধারে হাইতিতে ২ হাজারের বেশি সেনা পাঠিয়েছে এল সালভাদর।

অতর্কিত হামলার পর নিখোঁজ সেনাদের উদ্ধারে চলমান অভিযানে সহায়তা করতে তাদেরকে পাঠানো হয়েছে। দেশটির সরকার বুধবার এ কথা জানায়।

গ্যাং দমনে গঠিত বাহিনীর (জিএসএফ) ওই চার সেনা গত ১৮ অক্টোবর নিখোঁজ হন।

রাজধানী পোর্ট-অ-প্রিন্সের বাইরে একটি বাজার থেকে ঘাঁটিতে ফেরার পথে তাদের সাঁজোয়া যানে হামলা চালায় দুর্বৃত্তরা।

সান সালভাদর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এল সালভাদরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সহায়তায় বড় পরিসরে পরিচালিত অভিযানের মাধ্যমে চার সালভাদরীয় সেনাকে উদ্ধারে ২ হাজারের বেশি সেনা মোতায়েন অব্যাহত রাখবে এল সালভাদর।’

কর্মকর্তারা জানান, নিখোঁজ সেনাদের উদ্ধারে পরিচালিত অভিযান নিয়ে বুধবার হাইতির প্রধানমন্ত্রী আলিক দিদিয়ে ফিলস-আইমের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে।

গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হাইতির ক্রেওল ভাষায় দেওয়া এক পোস্টে বুকেলে হাইতির সশস্ত্র গ্যাংগুলোকে নির্মূল করার হুমকি দেন।

তিনি বলেন, এল সালভাদরে গ্যাংগুলোর বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নিয়েছেন, হাইতির গ্যাংগুলো সালভাদরীয় সেনাদের মুক্তি না দিলে, তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে।

নতুন করে পাঠানো সেনারা পোর্ট-অ-প্রিন্সের কাছে প্লেইন দু কুল-দ্য-স্যাক এলাকায় নিখোঁজ সেনাদের সন্ধানে আগে থেকেই মোতায়েন থাকা বাহিনীর সঙ্গে যোগ দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর