শিরোনাম :
ইসরাইলের আয়রন ডোমের আদলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা গড়বে অস্ট্রেলিয়া বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন পেলো রূপপুরের প্রথম ইউনিট অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ পূর্ব সাগরে উ. কোরিয়ার প্রায় এক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হাইতিতে ২ হাজারের বেশি সেনা পাঠাল এল সালভাদর পুলিশ, লাঠিচার্জ নিয়ে চিন্তা করবেন না : রাহুল গান্ধী সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও সরকার গঠনের দৌড়ে নেতানিয়াহু মস্কো অঞ্চলে ৬১৩টি ইউক্রেনীয় ড্রোন নিক্ষেপ চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

মস্কো অঞ্চলে ৬১৩টি ইউক্রেনীয় ড্রোন নিক্ষেপ

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: রাশিয়ার রাজধানী মস্কো অঞ্চলে গত রাতে ৬১৩টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন নিক্ষেপ করা হয়েছে। তবে এর অধিকাংশই ভূপাতিত করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে রাশিয়া-আফ্রিকা সম্মেলন চলাকালে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এ কথা জানান।

ক্রেমলিনের তথ্য অনুযায়ী, দুই দিনব্যাপী এ সম্মেলনে আফ্রিকার ২২টি দেশের নেতা অংশ নিয়েছেন।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মস্কো অঞ্চলের দিকে ৬১৩টি মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) উড়ে আসে।

তিনি আরও বলেন, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দূরবর্তী অবস্থানেই এগুলোর অধিকাংশ নিষ্ক্রিয় করে। মস্কোর দিকে অগ্রসর হওয়ার পথে ২৩১টি ড্রোন ধ্বংস করা হয়।’

এদিকে, বৃহস্পতিবার ইউক্রেনের কর্তৃপক্ষও গত রাতে রাশিয়ার একাধিক অঞ্চলে হামলার খবর জানিয়েছে। এর মধ্যে রিভনে অঞ্চলে একটি হামলায় এক ব্যক্তি নিহত হন।

সাম্প্রতিক মাসগুলোতে উভয় দেশই ড্রোন ও অন্যান্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা জোরদার করেছে।

তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আগামী মাসে শান্তি আলোচনা পুনরায় শুরুর প্রস্তুতি নিচ্ছে মস্কো ও কিয়েভ।

সোবিয়ানিনের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে মস্কো অঞ্চল লক্ষ্য করে প্রায় ১ হাজার ৬০০টি ড্রোন নিক্ষেপ করে ইউক্রেন।

যুদ্ধ শুরুর পর এক দিনে এ ধরণের এটিই ছিল সবচেয়ে বড় হামলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর