রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

মির্জা ফয়সল আমীনকে এমপি ঘোষণা করে গেজেট

প্রতিনিধির নাম / ৪ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনকে আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৩১ অক্টোবর) নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এ গেজেট প্রকাশ করা হয়।

এখন শপথ আয়োজনের ব্যবস্থা নেবে সংসদ সচিবালয়।

এর আগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত উপনির্বাচনে ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন মির্জা ফয়সল আমীন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন পান ৯৬ হাজার ৫১৩ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৪০৪।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর