শিরোনাম :
ইয়েমেনে নতুন সংঘাতে বাস্তুচ্যুত ৩ লাখ, ঝুঁকিতে ৬ হাজার অন্তঃসত্ত্বা ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে জেলে যেতে হবে: রাহুল গান্ধী ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন ক্লাস্টার বোমার ওয়ারহেডের পরীক্ষা চালাল উ. কোরিয়া: কেসিএনএ দূষণ মোকাবিলায় দিল্লিতে কার্যকর হলো নতুন কড়াকড়ি নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিকেএমইএ অক্টোবরে রেমিট্যান্স এলো ২৮৭ কোটি ডলার তুর্কি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর, শুল্ক বাধা নিরসনে গুরুত্বারোপ কথাসাহিত্যিক আবু ইসহাকের শততম জন্মদিন আজ যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্যকর্মী-সংকট নিরসনের আহ্বান রাষ্ট্রপতির
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস আজ

প্রতিনিধির নাম / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: শোভাযাত্রা, চারুকলা প্রদর্শনী, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্টসহ নানা আয়োজনে আজ সোমবার উদযাপিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’। দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে সংগীত পরিবেশন করবেন নগরবাউল জেমস।

রবিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আনিসুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি জানানো হয়। এ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন অনুষ্ঠান ও নিরাপত্তাব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন।

এবারের প্রতিপাদ্য ‘তারুণ্যে দীপ্তপ্রাণ-ঐক্যবদ্ধ জবিয়ান’। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

সকাল ৯টায় শহীদ মিনার চত্বরে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। সকাল ৯টা ১৫ মিনিটে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করবেন উপাচার্য। এরপর শোভাযাত্রা, শিল্পকর্ম ও চিত্রপ্রদর্শনী এবং কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনাসভা হবে।

বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে হবে দোয়া মাহফিল।

বিকেল ৩টায় বিজ্ঞান ভবন প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চে উঠবেন জেমস। কনসার্ট রাত ৯টার মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

দর্শকদের সুবিধার্থে শহীদ মিনার ও মূল মঞ্চের সামনে দুটি এলইডি পর্দা এবং বাহাদুর শাহ পার্কে জায়ান্ট স্ক্রিন স্থাপনের বিষয়টি বিবেচনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর