শিরোনাম :
৬৩ কোটি টাকা লোপাট, সাবেক ভূমিমন্ত্রীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা সিলেটকে সবজি উৎপাদন ও রপ্তানির কেন্দ্রে পরিণত করবে সরকার : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় এনসিএল চারদিনের ম্যাচ চট্রগ্রাম-ময়মনসিংহ ম্যাচ নিষ্প্রান ড্র সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বিএনপি রাজনীতি করে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য: সমাজকল্যাণমন্ত্রী বগুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ ও শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত ৫৮ জন বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চট্টগ্রামে হারিয়ে যাওয়া ১০৭টি মোবাইল ফোন উদ্ধার
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

চুয়েটে ক্লাস ও পরীক্ষা শুরু হচ্ছে বুধবার

প্রতিনিধির নাম / ৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

বগুড়া নিউজ: অবশেষে শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা।

সোমবার পৃথক বিবৃতিতে এ ঘোষণা দেন তারা। আগামী বুধবার থেকে চুয়েটে ক্লাস ও পরীক্ষা শুরু হচ্ছে। একইদিন শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ছয় সদস্যের পরামর্শক কমিটি।

রোববার চুয়েট অডিটোরিয়ামে শিক্ষক সমিতির সাধারণ সভায় বুধবার থেকে ক্লাস ও পরীক্ষা শুরুর সিদ্ধান্ত হয়। সভা শেষে শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও স্টাফ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা যৌথ বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরার আহ্বান জানান। একই সঙ্গে সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা ও শিক্ষার্থীরা।

এর আগে রোববার শিক্ষার্থীরা শিক্ষকদের উদ্দেশে খোলা চিঠি দিয়ে ক্লাসে ফেরার উপযোগী পরিবেশ তৈরির আহ্বান জানান। ক্লাসে ফিরলেও তাদের আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

এদিকে চলমান সংকট নিরসনে বুধবার শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ছয় সদস্যের পরামর্শক কমিটি। একই দিনে শিক্ষার্থীদের ক্লাসে যোগ দেওয়ার পাশাপাশি পরীক্ষায় অংশ নেওয়ার কথা আছে।

ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুনের নেতৃত্বে কমিটির সদস্যরা বুধবার ক্যাম্পাস পরিদর্শন করবেন। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করবেন তারা। সংকট নিরসন এবং দ্রুত শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামতের ভিত্তিতে সুপারিশ প্রণয়ন করবে কমিটি।

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীও কর্মবিরতি ও অসহযোগ কর্মসূচি পালন করেছেন। এতে বিশ্ববিদ্যালয়ের সাতটি বিভাগের ৩৪টি পরীক্ষা স্থগিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর