শিরোনাম :
নন্দীগ্রামে পৌরসভার নাগরিক সেবায় অ্যাম্বুলেন্স দিলেন এমপি মোশারফ রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সার্বভৌমত্ব র‍্যালি অনুষ্ঠিত ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পাবনার সুজানগরে বিভিন্ন ধরনের শুঁটকি মাছ উৎপাদনের ধুম স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বর ঐতিহাসিক দিন : দুলু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ইউজিসির শ্রদ্ধা প্রজ্ঞা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষিতে সফল নেত্রকোণার মহিদুল ৭ নভেম্বর দেশের স্বাধীনতা রক্ষার দিন : রুহুল কবির রিজভী হৃদয়ের সবকিছুই ছিল অসাধারণ : সিমন্স টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মোহাম্মদ শামি
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

নন্দীগ্রামে পৌরসভার নাগরিক সেবায় অ্যাম্বুলেন্স দিলেন এমপি মোশারফ

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

নন্দীগ্রাম প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভায় অ্যাম্বুলেন্স উপহার দেওয়া হয়েছে। ৯টি ওয়ার্ডের নাগরিকদের জরুরি চিকিৎসায় পরিবহন সুবিধা নিশ্চিত করার উদ্যোগ ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে। ব্যক্তিগত অর্থায়নে অ্যাম্বুলেন্স উপহার দিয়েছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি।

শনিবার (৭ নভেম্বর) পৌরসভা চত্বরে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। পৌরসভার নাগরিকরা জরুরি মুহুর্তে কল করলেই বাড়ির দরজায় পৌঁছে যাবে অ্যাম্বুলেন্স। উপজেলার বৃহত্তর জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও রোগীর পরিবহন সুবিধা নিশ্চিত করতে পদক্ষেপ নিচ্ছেন সংসদ সদস্য।

অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাবেক মেয়র সুশান্ত সরকার শান্ত, থানার ওসি তারিকুল ইসলাম, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও যুবদল নেতা আব্দুর রউফ রুবেল।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোশারফ হোসেন এমপি। তিনি ১৫ ডিসেম্বর ফুরফুরা ছিলছিলার মহাসম্মেলন, হালকায়ে জিকির ও দোয়া মাহফিল উদযাপন উপলক্ষে উপজেলার আলপুনিয়া দরবারে মোজাদ্দেদীয়া (ফুরফুরা শরীফ) আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর