শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

একযোগে ৭ সহকারী পুলিশ সুপারকে বদলি

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪ :  সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে একযোগে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার মো. ইকরামুল আহাদকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইজি) সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি যশোরের মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হককে ঢাকার পুলিশ স্টাফ কলেজে সহকারী পুলিশ সুপার ও পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার রাজু আহমেদকে ঢাকা এসবির সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

এছাড়া, এসআরবির সহকারী পুলিশ সুপার মো. আলী আর্শাদকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেনকে টাঙ্গাইল পিটিসির সহকারী পুলিশ সুপার, হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. বদিউল আমীন চৌধুরীকে এপিবিএনের সহকারী পুলিশ সুপার এবং রাজশাহীর চারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খালেদ হোসেনকে রাজশাহী আরএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

এ বিষয়ে আইজিপি আলী হোসেন ফকিরের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, এই কর্মকর্তাদেরকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লেখিত পদ ও স্থানে বদলি ও পদায়ন করা হলো। বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্মিত আগামী ২১ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন তারা। অন্যথায় পরদিন ২২ নভেম্বর থেকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর