শিরোনাম :
ফেনীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও হুইলচেয়ার বিতরণ কেলেঙ্কারির জেরে এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার : রাষ্ট্রপতি সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি এবার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এআই ব্যবহারের উদ্যোগ গুগলের ২৪ কোটি ছাড়িয়েছে জেনারেটিভ এআই ব্যবহারকারী পুরনো ফোন ভালো রাখতে কত শতাংশ চার্জ দিয়ে বন্ধ রাখবেন? বাইন্যান্সে ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা আগামী ১ বছরে চালু হবে বাংলাদেশের নিজস্ব এআই অবকাঠামো
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

আরব আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত অন্তত ১৪ জন

প্রতিনিধির নাম / ৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শহরে ১৮টি যানবাহন ও পাঁচটি ট্রাকের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, বুধবার মধ্যরাতের কিছু আগে ফুজাইরাহ আমিরাতের প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে ট্রাক দুটি সড়ক থেকে ছিটকে গিয়ে যানজটের কারণে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়। পরে একটি ট্রাকে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি যানবাহনে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার পর পরিস্থিতি মোকাবিলায় জরুরি সেবা ও বিশেষায়িত দলগুলো কাজ চালিয়ে যাচ্ছে। আহতদের মধ্যে ১৫ জন চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বাকি ১৫ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, নিহত ১৪ জনের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক এবং কয়েকজন বিদেশি রয়েছেন। নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, আহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান ও মিসরের নাগরিক রয়েছেন।

সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর