শিরোনাম :
দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার মেট্রিক টনে উন্নীত সাতক্ষীরায় সচেতন মহলের মাদক বিরোধী বিক্ষোভ সুচিত্রা সেন: পাবনার এক সাধারণ মেয়ে থেকে মহানায়িকা হয়ে ওঠার গল্প ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জনকল্যাণকে স্থান দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির নিউমোনিয়া মোকাবিলায় পর্যাপ্ত টিকার মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় অনুদানের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী হাইমচরে ১৯ বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা কক্সবাজারে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের কাজ পেল চীন ‘দেশকে অস্থিতিশীল করছে পতিত অপশক্তি, দমনে যা দরকার তাই করবে আইনশৃঙ্খলা বাহিনী’ প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

নিউমোনিয়া মোকাবিলায় পর্যাপ্ত টিকার মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত টিকার মজুত রয়েছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, প্রয়োজনে আরও টিকা আমদানির সক্ষমতাও সরকারের রয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বাংলাদেশ পেডিয়াট্রিক সোসাইটি আয়োজিত বিশ্ব নিউমোনিয়া দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় শিশুদের নিউমোনিয়া থেকে সুরক্ষায় কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা সুনির্দিষ্টভাবে জানাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

এ ক্ষেত্রে প্রয়োজনীয় সরঞ্জাম ও সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে প্রধানমন্ত্রীর সহায়তাও নেওয়া হবে।

নিউমোনিয়াসহ শিশুদের বিভিন্ন রোগের অন্যতম কারণ হিসেবে পারিবারিক অসচেতনতা ও অস্বাস্থ্যকর পরিবেশকে দায়ী করেন সাখাওয়াত হোসেন।

হাসপাতাল পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, অনেক ক্ষেত্রে এক বিছানায় একাধিক শিশুকে রাখা হচ্ছে। এমনকি এক শিশুর বুকের দুধ অন্য শিশুকে খাওয়ানোর মতো ঘটনাও ঘটছে, যা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

পারিবারিক নানা জটিলতা ও অসচেতনতার কারণে শিশুরা অনেক সময় প্রয়োজনীয় যত্ন থেকে বঞ্চিত হচ্ছে বলেও জানান তিনি।

এছাড়া গ্রামপর্যায়ে মায়েদের স্তন্যপান, শিশুপুষ্টি ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে প্রায় ২৫ হাজার ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরকে মাঠপর্যায়ে সম্পৃক্ত করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, মায়েদের স্তন পরীক্ষার জন্য বহনযোগ্য ছোট আকারের স্ক্রিনিং মেশিন দেওয়া হবে।

স্তন ও জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে উন্নত স্ক্রিনিং ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানান সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, শ্রীলঙ্কা ও জার্মানির মতো দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশেও প্রাথমিক পর্যায়ে স্তন ও জরায়ুমুখের ক্যানসার শনাক্তের ব্যবস্থা গড়ে তোলা হবে।

এর মাধ্যমে আক্রান্ত নারীদের দ্রুত চিকিৎসার আওতায় এনে সুস্থ হওয়ার সুযোগ বাড়ানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এফ সিদ্দিকী। এতে মডারেটরের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব পেডিয়াট্রিকের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর