শিরোনাম :
নিউমোনিয়া মোকাবিলায় পর্যাপ্ত টিকার মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় অনুদানের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী হাইমচরে ১৯ বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা কক্সবাজারে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের কাজ পেল চীন ‘দেশকে অস্থিতিশীল করছে পতিত অপশক্তি, দমনে যা দরকার তাই করবে আইনশৃঙ্খলা বাহিনী’ প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বগুড়ায় এক হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন দুধ-কলা একসঙ্গে খাওয়ার আগে যে বিষয়গুলো জানা জরুরি সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

হাইমচরে ১৯ বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর জেলার হাইমচর উপজেলার সাহেবগঞ্জ বাজারে অবৈধভাবে অভিযান চালিয়ে ১৯ বস্তা কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

এ ঘটনায় দুই ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার সাহেবগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।

অভিযানকালে বাজারের তিনটি গোডাউন থেকে ১৯ বস্তা অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

এ সময় দোষ স্বীকার করায় ব্যবসায়ী শাহাদাত সরদার (৩২) ও ওসমান গনি সরদারকে (৩২) মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

চাঁদপুর শহরের পুরান বাজার সুতা ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, জব্দকৃত ১৯ বস্তা কারেন্ট জালের আনুমানিক বাজার মূল্য ১৩ লাখ ৩০ হাজার টাকা।

অভিযানে কোস্ট গার্ড চাঁদপুর এবং হাইমচর উপজেলা মৎস্য বিভাগ সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুর ইসলাম রাতে বাসসকে বলেন, জব্দ করা কারেন্ট জাল তাৎক্ষণিক পরিমাপ করা সম্ভব হয়নি।

বিধি মোতাবেক এসব জাল বিনষ্ট করার জন্য কোস্ট গার্ড ও হাইমচর উপজেলা মৎস্য বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর