শিরোনাম :
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য শোভাযাত্রা রাজবাড়ীতে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ঝালকাঠিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত বগুড়ায় জেলা সিএনজি মালিক সমিতির ডিজিটাল স্মার্ট পরিচয়পত্র বিতরণ ময়মনসিংহে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ ময়মনসিংহে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ বগুড়ায় বাংলাদেশ সমাচারের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা সরকারি খরচে এক লাখ ৪৫ হাজার কারাবন্দিকে আইনি সহায়তা বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনের সিদ্ধান্ত, সরকারি কোয়ার্টার নিয়ে কড়া বার্তা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম : বিমানমন্ত্রী

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পর্যায়ক্রমিক পরিচালন পরিকল্পনার আওতায় আগামী ১৬ ডিসেম্বর থেকে আংশিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত আজ জানান, প্রাথমিক পর্যায়ে দুটি আগমনী এবং দুটি বহির্গামী ফ্লাইট পরিচালনার মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে।

তিনি বলেন, ‘সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনালটি আংশিকভাবে চালু হবে। প্রাথমিকভাবে দুটি আগমনী ও দুটি বহির্গামী ফ্লাইট নিয়ে কার্যক্রম শুরু হবে।’

মন্ত্রী আরও বলেন, পরবর্তীতে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্য নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর সম্মেলন কক্ষে টার্মিনালের উদ্বোধন ও কার্যক্রম শুরু বিষয়ক এক প্রস্তুতি সভায় বক্তৃতাকালে তিনি একথা বলেন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সভায় প্রয়োজনীয় ইমিগ্রেশন বুথ চালু, ব্যাগেজ বেল্ট ও প্রয়োজনীয় স্ক্যানার স্থাপন, ট্রায়াল অপারেশন (পরীক্ষামূলক পরিচালনা) চালানো এবং বিভিন্ন চুক্তি স্বাক্ষরের বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অংশীজনেরা প্রস্তুতির বিষয়গুলো নিয়ে নিজেদের মতামত বিনিময় এবং টার্মিনালটি চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো চিহ্নিত করেন।

মিল্লাত বলেন, তৃতীয় টার্মিনালটি কার্যকরী করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। তিনি সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্ধারিত সময়সীমার মধ্যে নিজ নিজ দায়িত্ব শেষ করার জন্য আহ্বান জানান।

তিনি বলেন, ‘নির্ধারিত সময়ে তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।’

মন্ত্রী বলেন এ প্রকল্পের সঙ্গে জড়িত সকলের ধারাবাহিক প্রচেষ্টায় টার্মিনালটি আজ কার্যক্রম শুরুর পর্যায়ে এসে পৌঁছেছে।

তিনি সভার সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রাধিকার দিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন যে, অংশীজনদের সমন্বিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধনের লক্ষ্য অর্জন করা সম্ভব হবে।

ইনভেস্ট বাংলাদেশ অথরিটির চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন সভায় উপস্থিত ছিলেন।

এছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব এবং মন্ত্রণালয়, বেবিচক ও জাপানি কনসোর্টিয়ামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর