শিরোনাম :
‘আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়বে’ বগুড়া মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন শিশুদের সুরক্ষায় দেশব্যাপী চাইল্ড কেয়ার সেন্টার প্রতিষ্ঠা হবে: সমাজকল্যাণ মন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে—আর না’: আওয়ামী লীগকে তারেক রহমান ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ ও চীনের কূটনীতিকদের সাক্ষাৎ পুলিশে একযোগে ১৭ কর্মকর্তার বদলি
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার শিক্ষক পদ শূন্য : শিক্ষামন্ত্রী

প্রতিনিধির নাম / ৪ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য আছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এর মধ্যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে তিন হাজার ৪৮টি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৮৫ হাজার ৩৩৩টি পদ শূন্য।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে সিরাজগঞ্জ-৪ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের শূন্য পদ পূরণের লক্ষ্যে শূন্য পদের তালিকা প্রস্তুত করে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) প্রস্তাব পাঠানোর জন্য শিক্ষা মন্ত্রণালয়ে তথ্য পাঠানো হয়েছে। অন্যদিকে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শূন্য পদে শিক্ষক নিয়োগের কার্যক্রম পরিচালনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তিনি আশা প্রকাশ করেন, নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন হলে শিক্ষক সংকটের কারণে ব্যাহত পাঠদান স্বাভাবিক হবে।

শিক্ষামন্ত্রী জানান, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অনুমোদিত ২৬ হাজার ৬৮১টি শিক্ষক পদের মধ্যে ১১ হাজার ৯৮৪টি পূরণ হয়েছে। বর্তমানে শূন্য রয়েছে ১৪ হাজার ৬৯৭টি পদ।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে অনুমোদিত দুই লাখ ৫০ হাজার ৩০৮টি শিক্ষক পদের বিপরীতে কর্মরত রয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৪৩৫ জন। ফলে এসব প্রতিষ্ঠানে এক লাখ এক হাজার ৮৭৩টি শিক্ষক পদ শূন্য রয়েছে।

শিক্ষক সংকট নিরসনে সরকারি নিয়োগ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী জানান, ৪৫তম ও ৪৯তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ৪৬তম ও ৪৭তম বিসিএসের নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এসব নিয়োগ প্রক্রিয়া শেষ হলে শূন্য পদ পূরণে অগ্রগতি হবে বলে তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর