শিরোনাম :
চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ‘গঠনমূলক’ হয়েছে : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বিশ্ব শিশু দিবস আজ আ’লীগ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে আবির্ভূত হয়েছে -প্রতিমন্ত্রী মীর শাহে আলম ১৭ বছরে সংস্কৃতি অঙ্গনকে ধ্বংস করা হয়েছে : বগুড়ায় সংস্কৃতি প্রতিমন্ত্রী পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, হঠাৎ জেঁকে বসেছে শীত ৫ ডিসেম্বর বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বর মাসের কর্মসূচি ঘোষণা বিএনপি’র ছয় দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির আ.লীগ রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না: রিজভী মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

কুমিল্লা কারাগারে বন্দির চাপ দ্বিগুণ, নতুন ভবন চালু

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: ১হাজার ৮০০ বন্দির ধারণক্ষমতা কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের। অথচ বর্তমানে সেখানে প্রতিদিন গড়ে অবস্থান করছেন প্রায় ৪ হাজার ২০০ বন্দি। ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দির চাপে কারাগারে তৈরি হয়েছে আবাসন, চিকিৎসা ও সার্বিক ব্যবস্থাপনায় সংকট। জায়গার অভাবে গাদাগাদি করে থাকতে হচ্ছে বন্দিদের। বাড়ছে কারা প্রশাসনের নিরাপত্তা ও ব্যবস্থাপনার চ্যালেঞ্জ।

বন্দির অতিরিক্ত চাপ সামাল দিতে উদ্বোধনের আগেই কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নির্মিত একটি নতুন ভবন বন্দিদের থাকার জন্য খুলে দেওয়া হয়েছে।

কারাগার সূত্রে জানা গেছে, বর্তমানে প্রায় ৪ হাজার ২০০ বন্দির মধ্যে ১৫০ জন নারী, চারজন তৃতীয় লিঙ্গের এবং একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন। এ ছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১০০ জন, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৮০০ জন, রাজনৈতিক মামলায় বন্দি প্রায় ২ হাজার ৫০০ জন এবং ১৮ থেকে ২১ বছর বয়সী প্রায় ২০০ জন তরুণ বন্দি রয়েছেন। এ ছাড়া দেশজুড়ে আলোচিত বেশ কয়েকটি হত্যা মামলার আসামিও রয়েছেন এ কারাগারে।

বন্দির তুলনায় চিকিৎসাসেবার সুযোগও সীমিত। কারাগারে চিকিৎসার জন্য স্থায়ী মেডিকেল বেড রয়েছে মাত্র ২৫টি। এর বাইরে অস্থায়ীভাবে আরও ১২৫টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। বিপুলসংখ্যক বন্দির বিপরীতে সীমিত চিকিৎসা ও আবাসন সুবিধা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে কারা কর্তৃপক্ষকে। বিশেষ করে অসুস্থ ও বয়স্ক বন্দিদের প্রয়োজনীয় চিকিৎসা ও সেবা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

কারাগারে ছেলের সঙ্গে দেখা করে ফটক দিয়ে বের হওয়ার সময় কথা হয় সুফিয়া বেগম নামে এক মায়ের সঙ্গে। রাজনৈতিক মামলায় বন্দি ছেলের দুর্ভোগের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। সুফিয়া বেগম বলেন, বন্দির সংখ্যা দিন দিন বাড়ছে। একটি কক্ষে গাদাগাদি করে ঘুমানো, গোসলসহ দৈনন্দিন কাজ করতে হচ্ছে। এতে তার ছেলে অসুস্থ হয়ে পড়ছে।

একই অভিযোগ করেছেন কারাগার থেকে বের হওয়া আরও অন্তত ১০ জন স্বজন। তাদের ভাষ্য, অতিরিক্ত বন্দির চাপে কারাগারের ভেতরে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।

এদিকে গত ১৫ দিন ধরে বন্দির চাপ বাড়তে থাকায় কারাগারের সামনেও স্বজনদের ভিড় বেড়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত শত শত দর্শনার্থীকে স্বজনদের সঙ্গে দেখা করার অপেক্ষায় থাকতে দেখা যায়। শুধু কুমিল্লা নয়, আশপাশের বিভিন্ন জেলা থেকেও লোকজন আসছেন প্রিয়জনকে একনজর দেখার আশায়।

এ অবস্থায় বন্দির চাপ কমাতে প্রায় ৬১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে নতুন একটি কারাগার। চলতি বছর এর নির্মাণকাজ শেষ হয়েছে।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম বলেন, বর্তমানে ধারণক্ষমতার তুলনায় বন্দির সংখ্যা বেশি হওয়ায় আবাসন ও ব্যবস্থাপনায় কিছুটা চাপ রয়েছে। তবে বন্দিদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কারা কর্তৃপক্ষ কাজ করছে। বুধবার (১৮ নভেম্বর) নতুন ভবনে বন্দিদের রাখার ব্যবস্থা চালু করা হয়েছে। এখন সেখানে ৬ হাজার বা তার বেশি বন্দি রাখা সম্ভব হবে, পাশাপাশি অসুস্থ ও বয়স্ক বন্দিদের চিকিৎসা ও পরিচর্যার জন্য বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর