শিরোনাম :
চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ‘গঠনমূলক’ হয়েছে : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বিশ্ব শিশু দিবস আজ আ’লীগ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে আবির্ভূত হয়েছে -প্রতিমন্ত্রী মীর শাহে আলম ১৭ বছরে সংস্কৃতি অঙ্গনকে ধ্বংস করা হয়েছে : বগুড়ায় সংস্কৃতি প্রতিমন্ত্রী পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, হঠাৎ জেঁকে বসেছে শীত ৫ ডিসেম্বর বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বর মাসের কর্মসূচি ঘোষণা বিএনপি’র ছয় দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির আ.লীগ রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না: রিজভী মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

‘গোপালগঞ্জ সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে, আগামীতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে’

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের গত কয়েকদিনের হামলা-অগ্নিসংযোগের পর শুক্রবার গোপালগঞ্জ পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক।

এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য পুলিশ বাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করবেন। আজকে পর্যন্ত জেলার সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে। আগামীতেও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে বলে জানান তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) বিকালে জেলা সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা শেষ সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

থানা পুড়িয়ে দেয়া প্রসঙ্গে তিনি বলেন, এই থানাগুলো আপনাদেরই জন্য। আপনারা যদি থানা পুড়িয়ে দেন তাহলে পুলিশ বাহিনী কাজ করবে কিভাবে। দেশে যদি আইন না থাকে সহযোগিতা না করেন তাহলে পুলিশ কাজ করতে পারবে না। যদি মনে করেন এখানে পুলিশ থাকবে না তাহলে আপনারাই আপনাদের আইনশৃঙ্খলা পরিচালনা করেন।

এ সময় তার সাথে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ সার্কিট হাউজে পৌঁছে জেলা পুলিশের সাথে আলোচনায় বসেন তারা। এসময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নেন বলে জানা গেছে।

উল্লিখিত, রোববার (১৫ নভেম্বর) গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দিনভর তাণ্ডব চালায় বলে অভিযোগ রয়েছে। এতে দুটি থানা, সংসদ সদস্য, বিএনপি এবং জামায়াত নেতাকর্মীদের বাড়ি ও দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর