রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

পুনর্মূল্যায়নের ফলের আগে ভর্তি পরীক্ষা নয়

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারবে না বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৮ নভেম্বর) রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

আদালত একই সঙ্গে রুল জারি করেছেন। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ৫ লাখ ৭ হাজারের বেশি পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এক মাসের মধ্যে ওই বিষয়গুলোতে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। তবে সেই পরীক্ষার ফল পেতে দেরি হলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ হারানোর আশঙ্কা থেকে এ বিষয়ে হাইকোর্টে রিট করা হয়।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। ছাত্রদের তুলনায় ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৬ হাজার ৬৪৫ জন বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর