রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

যমুনা নিউজ বিডি: সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। আজ শনিবার সকালেই তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণের পর বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীর গার্ড অব অনার প্রদান করে। এই সময় করুণ সুরে বাগানের বিউগলে বাজে। পরে প্রধানমন্ত্রী শিখা অনির্বাণ প্রাঙ্গণে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

এদিন সকালেই দেশের সব সেনানিবাস, নৌ-ঘাঁটি ও বিমান বাহিনীর মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশের কল্যাণ, সশস্ত্র বাহিনীর অগ্রগতি এবং শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। তিন বাহিনীর প্রধানরা প্রধানমন্ত্রীর সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগে এবং রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন।

দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি তাদের মাঝে শুভেচ্ছা স্মারক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করবেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত থাকবেন। বিকেলে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে বিভিন্ন রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কূটনীতিকরা উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের পাশাপাশি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডের শহীদ সেনাসদস্যদের উত্তরাধিকারীরা অংশ নেবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। একই সঙ্গে সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, টাঙ্গাইলের ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুর সেনানিবাসসহ বিভিন্ন ঘাঁটিতে বর্ণাঢ্য অনুষ্ঠান ও সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

অন্যদিকে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে নৌবাহিনীর জাহাজগুলো বিশেষভাবে সাজিয়ে নোঙর করে রাখা হবে। দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত জনসাধারণের জন্য জাহাজগুলো দর্শনের সুযোগ থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর