শিরোনাম :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

গাইবান্দার বোনারপাড়া রেলওয়ে স্টেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন দখল করা অবৈধ স্থাপনা প্রায় ১০ বছর পর উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে।

বুধবার দুপুরে এ অভিযান চালানো হয়।

বোনারপাড়া রেলওয়ে স্টেশন এলাকার জায়গা দখলমুক্ত করার প্রক্রিয়ার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হলো।

জেলার রেলওয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনজুর হোসেন বাসসকে জানান, দীর্ঘদিন ধরে রেলওয়ের জায়গা দখল করে বিভিন্ন দোকানপাট ও স্থাপনা গড়ে উঠেছিল। এ অভিযান চালিয়ে রেলের জায়গায় গড়ে উঠা অর্ধশতাধিক দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযান পরিচালনার সময় পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর