শিরোনাম :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

বগুড়ায় ফল ব্যবসায়ী আরফানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

ষ্টাফ রিপোর্টার: বগুড়া সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও ফল ব্যবসায়ী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরফানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টায় বগুড়ার তিনমাথা রেলগেট এলাকায় রেহেনা ফলমন্ডিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শফিকুল ইসলাম আরফানের ওপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এ সময় বক্তব্য রাখেন ফল ব্যবসায়ী আজমল, রাসেল, লাইজু, আতোয়ার, জিহাদ, হৃদয় ও রনি। বক্তারা বলেন, একজন ব্যবসায়ীর ওপর এমন হামলা অত্যন্ত নিন্দনীয়। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

রেহেনা ফলমন্ডির সকল ব্যবসায়ীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর সকাল ১১টার দিকে বগুড়া সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও ফল ব্যবসায়ী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরফানের ওপর একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর