বগুড়া নিউজ ২৪: অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে তীব্র ব্যঙ্গ করেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে তিনি ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা এবং তা নিয়ে বিভিন্ন ব্যাখ্যার প্রসঙ্গ তুলে ধরেন।
ড. আসিফ নজরুল তার পোস্টে বলেন, ‘‘ডিসেম্বরে তিনি ফিরলে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়ে রক্ষা করত, কিন্তু স্বজন হারানোর বেদনা তাকে আসতে বাধা দিয়েছে। পাকিস্তানের দালালরা ভয়ে তাকে ফিরতে দেয়নি। ‘ডিসেম্বরে ফিরব’ বলা ছিল একটি রাজনৈতিক কৌশল, যা তাকে বিজয়ী করেছে। তিনি শান্তি চান এবং গৃহযুদ্ধ এড়াতে দেশে আসেননি।’’
তিনি আরও বলেন, ‘‘তাঁর নিজের মুখে কখনো ‘ডিসেম্বরে ফিরব’ বলা হয়নি। ডিসেম্বর তো এখনও আছে, দেখেন কী হয় পরের ডিসেম্বরে! তিনি ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছিলেন, এবার আর কারও জন্য অপেক্ষা করবেন না, আগামী মার্চেই ফিরবেন। তবে হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে তার দেশে ফেরা একটু বিলম্বিত হচ্ছে।’