শিরোনাম :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

নিজের খাবার নেই, তবু ভিক্ষা করে কুকুর-বিড়ালকে খাওয়ান বৃদ্ধা রোকেয়া

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: দু’বেলা নিজের খাবার জোগাড় করাই কঠিন। তবু ভিক্ষা করে পাওয়া সামান্য খাবার থেকে চারটি কুকুর ও একটি বিড়ালকে খাওয়ান ষাটোর্ধ্ব বিধবা রোকেয়া বেগম। নিজের ছোট্ট ঘরেই আশ্রয় দিয়েছেন প্রাণীগুলোকে। রাতেও তাদের সঙ্গেই কাটে তার ঘুম।

নীলফামারীর জলঢাকা উপজেলার শিমলবাড়ি ইউনিয়নের বাদশা মোল্লাপাড়ায় দৃষ্টিপ্রতিবন্ধী মেয়েকে নিয়ে বসবাস করেন রোকেয়া বেগম। প্রায় দুই যুগ আগে স্বামীকে হারানোর পর থেকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবন কাটছে তার। ভিক্ষা না করলে খাবার জোটে না মা-মেয়ের। মানুষের দ্বারে দ্বারে ঘুরে যা পান, তা দিয়েই নিজেদের পাশাপাশি আশ্রিত প্রাণীগুলোর খাবারের ব্যবস্থা করেন তিনি।

একসময় মেয়েকে নিয়ে পলিথিনের ঝুপড়িতে বসবাস করতেন রোকেয়া। সম্প্রতি স্থানীয়দের সহযোগিতায় অন্যের জমিতে ছোট্ট একটি টিনের ঘর পেয়েছেন তারা। তবে ঘরটিতে নেই বিদ্যুৎ সংযোগ, প্রয়োজনীয় আসবাবপত্র কিংবা স্বাভাবিক জীবনযাপনের পর্যাপ্ত সুযোগ-সুবিধা।

স্থানীয়দের সহায়তায় মাথা গোঁজার ঠাঁই মিললেও রোকেয়া বেগমের অভাব কাটেনি। এখনও ভিক্ষা করেই চলে মা-মেয়ের সংসার। সেই সামান্য উপার্জন থেকেই কুকুর-বিড়ালগুলোর খাবারের ব্যবস্থা করেন তিনি। নিজের কষ্টের মধ্যেও প্রাণীগুলোর প্রতি তার এই মমতা স্থানীয়দের কাছে এক মানবিক দৃষ্টান্ত হয়ে উঠেছে।

স্থানীয়দের প্রত্যাশা, রোকেয়া বেগমের অসহায় অবস্থার কথা বিবেচনা করে সমাজের বিত্তবান মানুষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার পাশে দাঁড়াবেন। প্রয়োজনীয় সহায়তা পেলে মা-মেয়ে ও তাদের আশ্রিত প্রাণীগুলো নিয়ে কিছুটা স্বস্তিতে দিন কাটাতে পারবেন এই বৃদ্ধা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর