শিরোনাম :
গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা প্রবাসীদের মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ বহনের পরিকল্পনা সরকারের মোদিকে খুশি করতে ২৪ মুসলমানকে হত্যা করেছিল হাসিনা সরকার: এমপি বাবুল গণতন্ত্র স্থায়ী করতে শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তুলতে হবে : রিজভী জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট, বিমান কর্মকর্তা বরখাস্ত মার্কিন চিপ রপ্তানি নিষেধাজ্ঞা নিয়ে স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করছে সিঙ্গাপুর সাবেক বিশ্বচ্যাম্পিয়ন বক্সার লিনারেসকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ ডিসেম্বরকে লোন হান্টিং মাস ঘোষণা সোনালী ব্যাংকের
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: দেশে অস্থিতিশীল পরিস্থিতি ও অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। একই সঙ্গে ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে ‘বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর চূড়ান্ত প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি পুলিশ সদস্যদের দৃঢ় প্রত্যয় ও মনোবল নিয়ে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে আলী হোসেন ফকির বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার ইতিবাচক প্রভাব রয়েছে। ক্রীড়াক্ষেত্রে ভালো ফল অর্জনের জন্য নিয়মিত অনুশীলনের ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি গ্রেড-১ (ফিন্যান্স) ও বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু ক্লাবের সভাপতি মো. আকরাম হোসেন। এ সময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন এআইজি (হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন) ও ক্লাবের সম্পাদক এ এন এম মারুফ আব্দুল্লাহ। অনুষ্ঠানে শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ ডিসপ্লেও অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে সাফল্য পেয়েছে পুলিশের একাধিক ইউনিট। জুডোতে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), রানারআপ চট্টগ্রাম রেঞ্জ। তায়কোয়ানডোতে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা মহানগর পুলিশ (কেএমপি), রানারআপ চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

অন্যদিকে, উশুতে চ্যাম্পিয়ন হয়েছে ডিএমপি, রানারআপ চট্টগ্রাম রেঞ্জ। কারাতে ইভেন্টে চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে চট্টগ্রাম রেঞ্জ এবং রানারআপ হয়েছে সিএমপি।

পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে এ প্রতিযোগিতা শুরু হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর