শিরোনাম :
প্রবাসীদের মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ বহনের পরিকল্পনা সরকারের মোদিকে খুশি করতে ২৪ মুসলমানকে হত্যা করেছিল হাসিনা সরকার: এমপি বাবুল গণতন্ত্র স্থায়ী করতে শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তুলতে হবে : রিজভী জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট, বিমান কর্মকর্তা বরখাস্ত মার্কিন চিপ রপ্তানি নিষেধাজ্ঞা নিয়ে স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করছে সিঙ্গাপুর সাবেক বিশ্বচ্যাম্পিয়ন বক্সার লিনারেসকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ ডিসেম্বরকে লোন হান্টিং মাস ঘোষণা সোনালী ব্যাংকের ছয় জেলায় জননিরাপত্তায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নিজের খাবার নেই, তবু ভিক্ষা করে কুকুর-বিড়ালকে খাওয়ান বৃদ্ধা রোকেয়া
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

প্রবাসীদের মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ বহনের পরিকল্পনা সরকারের

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: বিদেশে মারা যাওয়া প্রবাসী বাংলাদেশিদের মরদেহ দেশে আনার খরচের ৫০ শতাংশ বহনের পরিকল্পনা করছে সরকার। মন্ত্রিসভায় অনুমোদন পেলে এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, লন্ডন, যুক্তরাষ্ট্র, কানাডাসহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে কোনো প্রবাসী বাংলাদেশি মারা গেলে তাঁর মরদেহ দেশে আনার খরচের অর্ধেক বহন করার পরিকল্পনা রয়েছে সরকারের। মন্ত্রিসভায় অনুমোদন পেলে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষায় অনুপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত দেখিয়ে পাঠানোর অভিযোগের বিষয়েও সতর্ক করেন মন্ত্রী। তিনি বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর সময় কোনো রিক্রুটিং এজেন্সি অনুপযুক্ত ব্যক্তিকে ‘ফিট’ দেখিয়ে পাঠালে এবং তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাদের লাইসেন্স বাতিল করা হতে পারে।

প্রবাসীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান আরিফুল হক চৌধুরী।

সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত ওই অনুষ্ঠানে মন্ত্রী স্থানীয় পর্যটনকেন্দ্রগুলো ঘিরে কর্মসংস্থানের সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি প্রবাসীদের আইনি সহায়তা নিশ্চিত করতে ল’ফার্ম নিয়োগের মাধ্যমে সহযোগিতার উদ্যোগের কথাও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর