শিরোনাম :
গাজীপুরে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা, রাজেন্দ্রপুরে টেক্সটাইল শ্রমিকদের বিক্ষোভ ইয়েমেনে ২৪ ঘণ্টায় হুথিদের লক্ষ্য করে ৭২৬ হামলা, হতাহত ১২১ ভিসা ইন্টারভিউর সময় যে জরুরি কাগজপত্র রাখতে বললো মার্কিন দূতাবাস সচিবের নাম-ছবি ব্যবহার করে টাকা চাওয়ার অভিযোগ, সতর্ক করল মন্ত্রণালয় ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইন কেনাকাটা ছাড়াবে ১৩ বিলিয়ন ডলার ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন সেতু নেই, মৃত্যুর পরও দুর্ভোগ; নৌকায় পার হলো বৃদ্ধের লাশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: রাজধানীতে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৪ জন নেতাকর্মীসহ মোট ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় অস্ত্র, মাদক ও বিভিন্ন আলামতসহ তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫১টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, অভিযানে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অভিযানে গ্রেপ্তারদের মধ্যে ওয়ারী বিভাগের ৮০ জন, তেজগাঁও বিভাগের ৭৬ জন, মতিঝিল বিভাগের ৫৭ জন, লালবাগ বিভাগের ৪৭ জন, গুলশান বিভাগের ৪৫ জন, উত্তরা বিভাগের ৪১ জন, রমনা বিভাগের ২১ জন রয়েছে। এ ছাড়াও গোয়েন্দা বিভাগ কর্তৃক অভিযানে ৩ জন ও এসআরইউ কর্তৃক একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

দিনব্যাপী এসব অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল, ৪টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১২ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৯ হাজার ১৫৮ পিস ইয়াবা, একটি বাস, ব্যাংকের ৩টি কার্ড, ১১টি মোবাইল ফোন ছাড়াও নগদ ১২ হাজার ৯৬৫ টাকা ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর