শিরোনাম :
গাজীপুরে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা, রাজেন্দ্রপুরে টেক্সটাইল শ্রমিকদের বিক্ষোভ ইয়েমেনে ২৪ ঘণ্টায় হুথিদের লক্ষ্য করে ৭২৬ হামলা, হতাহত ১২১ ভিসা ইন্টারভিউর সময় যে জরুরি কাগজপত্র রাখতে বললো মার্কিন দূতাবাস সচিবের নাম-ছবি ব্যবহার করে টাকা চাওয়ার অভিযোগ, সতর্ক করল মন্ত্রণালয় ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইন কেনাকাটা ছাড়াবে ১৩ বিলিয়ন ডলার ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন সেতু নেই, মৃত্যুর পরও দুর্ভোগ; নৌকায় পার হলো বৃদ্ধের লাশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

বগুড়া অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনে বিএনপি-সমর্থিত আতা-ওহাব পরিষদের পূর্ণ প্যানেল বিজয়

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

ষ্টাফ রিপোর্টার: বগুড়া জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির ২০২৭ সালের কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদেই জয়লাভ করেছে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত ‘আতা-ওহাব পরিষদ’। অন্যদিকে, কোনো পদেই জয় পাননি জামায়াত-সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত ‘রিয়াজ-সিরাজ পরিষদ’।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বগুড়া জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির গওহর আলী বার ভবনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৯৫২ জন ভোটারের মধ্যে ৮৮৯ জন আইনজীবী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাত ১২টায় নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে অ্যাডভোকেট মো. আতাউর রহমান (আতা) ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ উদ্দিন পেয়েছেন ১৫৯ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আব্দুল ওহাব ৬৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম আকন্দ পেয়েছেন ১৫০ ভোট।

সহসভাপতি পদে রেজাউল বারী তারা ৬৫৪ ভোট এবং রহমতুল বারী তালুকদার ৬১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফারুক আহমেদ ৫০৪ ভোট এবং আ.ন.ম. বজলুর রশীদ শাহীদ ৫৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া লাইব্রেরি সম্পাদক পদে আশাবুদজামান আশিব ৫৯৫ ভোট, ক্রীড়া সম্পাদক পদে এ কে এম আকিল আহম্মেদ মোমিন ৪২৫ ভোট, সমাজকল্যাণ সম্পাদক পদে আব্দুল্লাহেল কাফি (২) ৫৯০ ভোট এবং ম্যাগাজিন ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আল আমিন রাসেল ৫৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্যের পাঁচটি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. সেলিম রানা ৬১৩ ভোট, অ্যাডভোকেট খায়রুল আলম ৫৯১ ভোট, অ্যাডভোকেট মোছা. সুলতানা খাতুন ৫৮৫ ভোট, অ্যাডভোকেট এনামুল হক-১ ৫৭৯ ভোট এবং অ্যাডভোকেট ছানোয়ার হোসেন ৫০৮ ভোট পেয়ে।

নির্বাচনের আগে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী আগ্রহী থাকায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অভ্যন্তরীণ ভোটের মাধ্যমে একক প্রার্থী চূড়ান্ত করা হয়। এতে সভাপতি পদে আতাউর রহমান আতা এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল ওহাব মনোনয়ন পান।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আইনজীবীদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা, কল্যাণ তহবিলের কার্যকর ব্যবহার, বার ভবনের আধুনিকায়ন, নবীন আইনজীবীদের প্রশিক্ষণ এবং নারী আইনজীবীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন। এ জন্য তিনি বারের সব আইনজীবীর সহযোগিতা কামনা করেন।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোশারফ হোসেন এবং বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সহসভাপতি এম. আর. ইসলাম স্বাধীন। এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দও নবনির্বাচিত আইনজীবীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন ও উত্তরবঙ্গের বৃহত্তম বগুড়া জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির এবারের নির্বাচনে কার্যকরী পরিষদের পদসংখ্যা ১৩ থেকে বাড়িয়ে ১৫ করা হয়। এ নির্বাচনের মধ্য দিয়ে আগামী এক বছরের জন্য সমিতির নতুন নেতৃত্ব নির্বাচিত হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর