শিরোনাম :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যের প্রতিবাদ, ক্ষমা চাওয়ার দাবি জামায়াত-শিবিরের ‘বাংলাদেশ সোলার এক্সপো’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দুই বছরের মধ্যে স্বাস্থ্যব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তনের প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫৪৩ প্রথমবার দ্বিতীয় সন্তানকে প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে কাল স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন শামা

প্রতিনিধির নাম / ৬ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

বগুড়া নিউজ: অর্থনৈতিক অংশীদারিত্ব আরও গভীর এবং সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আগামীকাল স্পেন ও যুক্তরাজ্যের উদ্দেশে সরকারি সফরে যাচ্ছেন|

২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত নির্ধারিত এ সফরে তিনি বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ˆবঠক করবেন বলে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে|

সফরের শুরুতে তিনি স্পেনের সেভিলে যাবেন| সেখানে আগামী ২৬ অক্টোবর তৃতীয় ‘স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন তিনি|

স্পেন-বাংলাদেশ চে¤^ার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই) আয়োজিত এ এক্সপোর প্রতিপাদ্য ‘শক্তিশালী অংশীদারিত্ব, অভিন্ন সমৃদ্ধি’|

এ আয়োজনের লক্ষ্য হলো বাংলাদেশের রপ্তানিকারকদের সঙ্গে স্পেনের উৎপাদনকারী, আমদানিকারক ও বিনিয়োগকারীদের সংযোগ স্থাপন করা এবং বাণিজ্য ও বিনিয়োগের নতুন অংশীদারিত্বের সুযোগ সৃষ্টি করা|

স্পেনে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর শামা ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন|

যুক্তরাজ্যে তাঁর কর্মসূচিতে বাংলাদেশের শিল্পকলা ও সংস্কৃতির প্রচার, আন্তর্জাতিক সাংস্কৃতিক অংশীদারিত্ব সম্প্রসারণ এবং দেশের সৃজনশীল অর্থনীতির বিকাশে সম্ভাবনা অনুসন্ধানের ওপর গুরুত্ব দেওয়া হবে|

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সফরের মধ্য দিয়ে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক কূটনীতি এগিয়ে নেওয়া, বিনিয়োগ আকর্ষণ এবং সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর