শিরোনাম :
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়াউদ্দিন শিকদার জিয়া কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য বিনিময় প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের রাবির ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ অবকাঠামো উন্নয়নে ৯০ হাজার কোটি টাকার প্রকল্প পাইপলাইনে: প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ : ড. সাইমুম পারভেজ দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ কপ৩১-এ বিশ্বনেতাদের প্রতি ‘জীবাশ্ম জ্বালানি আসক্তি দূর করার’ আহ্বান জাতিসংঘ মহাসচিবের
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

অবকাঠামো উন্নয়নে ৯০ হাজার কোটি টাকার প্রকল্প পাইপলাইনে: প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: দেশের অবকাঠামোগত উন্নয়নে প্রায় ৯০ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্প পাইপলাইনে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পৌরসভার খাল পরিষ্কার রাখা, বৃক্ষরোপণ বাড়ানো এবং ফ্যামিলি ও কৃষক কার্ড কর্মসূচি দ্রুত ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে পৌরসভার ঝুঁকি-তথ্যনির্ভর মহাপরিকল্পনা প্রস্তুত ও হালনাগাদবিষয়ক জাতীয় কর্মশালায় বক্তব্য দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, দরিদ্র পরিবারের কাছে ফ্যামিলি কার্ড বড় সহায়তা হতে পারে। কর্মসূচিটি ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও সরকার এ খাতে ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে।

আগামী চার বছরে চার কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে বলে জানান মীর শাহে আলম। গ্রামীণ নারীর ক্ষমতায়নে পরিবারের নারী প্রধানের হাতে কার্ডটি তুলে দেওয়া হবে। কর্মসূচিকে সর্বজনীন উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পরিবারসহ সর্বস্তরের নাগরিকের পরিবার এর আওতায় থাকবে।

প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, আগামী চার বছরের মধ্যে সব ধর্মীয় প্রতিনিধি বা ধর্মগুরুকে সম্মানী ভাতার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। চলতি বছরেই ৭০ হাজার প্রতিষ্ঠান এ ভাতার আওতাভুক্ত হবে।

পৌরসভার জনসেবায় দুর্নীতি ও হয়রানির অভিযোগেরও সমালোচনা করেন তিনি। তাঁর বক্তব্য, জন্ম ও মৃত্যু নিবন্ধন করাতে গিয়ে মানুষকে নানা ভোগান্তিতে পড়তে হয়। ঘুষ আদায়ের উদ্দেশ্যে কখনো ‘সার্ভার বন্ধ’ থাকার কথা বলে আবেদনকারীদের দুই থেকে তিন দিন ঘোরানো হয়। এ ধরনের হয়রানি সহ্য করা হবে না বলে সতর্ক করেন প্রতিমন্ত্রী। অতীতে দেশের অধিকাংশ পৌরসভা রাজনৈতিক বিবেচনায় গঠন করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর