শিরোনাম :
অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : বিভাগীয় কমিশনার পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল বিক্রি করবে সরকার নতুন বোলিং প্রতিভা বিয়ার্ডম্যানকে মাঠে নামানোর প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী এবার ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের বাংলাদেশের মাটিতে গণহত্যাকারীদের পুনরুত্থান হবে না: ছাত্রদলের আবিদুল জাতীয় ঐক্যের আহ্বানের সঙ্গে শতভাগ একমত জামায়াত : বিরোধী দলীয় নেতা বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু করতে চায় সরকার গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

নতুন বোলিং প্রতিভা বিয়ার্ডম্যানকে মাঠে নামানোর প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: ইংল্যান্ডের বিপক্ষে শুক্রবার থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে নতুন পেস বোলিং প্রতিভা মাহলি বিয়ার্ডম্যানকে খেলাতে যাচ্ছে অস্ট্রেলিয়া। অধিনায়ক মিচেল মার্শ ২১ বছর বয়সী এই পেসারকে ‘অসাধারণ প্রতিভা’ বলে অভিহিত করেছেন।

অভিজ্ঞ পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডের কেউই এই সিরিজে খেলছেন না। ২০১৮ সালের বল টেম্পারিং কেলেঙ্কারি নতুন করে আলোচনায় আসার মধ্যেই শুরু হচ্ছে সিরিজটি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজের আগে এই তিন পেসারের অনুপস্থিতি নির্বাচকদের বেশ কয়েকজন নতুন মুখকে দলে নেওয়ার সুযোগ করে দিয়েছে। আগামী বছর নিজেদের বিশ্বকাপ শিরোপা ধরে রাখার প্রস্তুতির অংশ হিসেবেই এই উদ্যোগ।

নিজের মাঠে বিয়ার্ডম্যানের ওয়ানডে অভিষেক নিশ্চিত করে মার্শ সাংবাদিকদের বলেন, ‘সে অসাধারণ প্রতিভাবান, দারুণ এক তরুণ। পার্থ স্টেডিয়ামে দ্রুতগতির ও বাউন্সি উইকেটে তাকে দেখতে মুখিয়ে আছি।

‘ক্যারিয়ারের শুরুতেই একজন তরুণ হিসেবে সে নিজের খেলা সম্পর্কে বেশ ভালো ধারণা রাখে। সে দ্রুতগতিতে বল করতে ভালোবাসে। সব সময়ই বিয়ার্ডম্যান বলে এসেছে, তার একমাত্র চাওয়া দ্রুতগতিতে বল করা। এমন মানসিকতা সব সময় শেখানো যায় না।’

জানুয়ারিতে লাহোরে পাকিস্তানের বিপক্ষে ২ উইকেটে ৩৩ রান দিয়ে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল বিয়ার্ডম্যানের। এরপর পিঠের স্ট্রেস ইনজুরি থেকে সেরে উঠতে পরবর্তী সাত মাস কাটাতে হয় তাঁকে।

বিয়ার্ডম্যানের সঙ্গে পেস আক্রমণে থাকার কথা জেভিয়ার বার্টলেট ও বাঁহাতি পেসার স্পেনসার জনসনের। অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডস ও লিয়াম স্কটও দলে অতিরিক্ত বিকল্প হিসেবে রয়েছেন।

অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে নেতৃত্ব দেবেন মার্শ ও ট্রাভিস হেড। টেস্ট দলের তারকা কুপার কনোলি, জশ ইংলিস, ক্যামেরন গ্রিন, ম্যাট রেনশ ও অ্যালেক্স ক্যারিও স্কোয়াডে রয়েছেন।

ইংল্যান্ডের বিপক্ষে টানা তিনটি ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা। অন্যদিকে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। চোটের কারণে ব্যাটার জ্যাকব বেথেল ও পেসার জশ টাং ছিটকে গেছেন। দুজনই দেশে ফিরে যাচ্ছেন।

ব্যাটিংয়ের ভিত গড়ে দেওয়ার দায়িত্ব আবারও অভিজ্ঞ জো রুটের ওপর থাকবে। আর বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন জোফরা আর্চার।

রুট বলেন, ‘এখন থেকে বিশ্বকাপ পর্যন্ত আমাদের সব মনোযোগ নিজেদের প্রস্তুতির ওপর।

‘আমরা এখনো পুরোপুরি পরিণত দল নই। তিন-চার বছর ধরে একসঙ্গে খেলা কোনো অভিজ্ঞ দলও নই।

‘তাই সামনে যে সুযোগগুলো আসবে, সেগুলোর সর্বোচ্চ সদ্ব্যবহার করা এবং শেখা, উন্নতি ও নিজেদের আরও পরিণত করার চেষ্টা চালিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের আগে নিজেদের সেরা অবস্থানে নিয়ে যেতে চাই আমরা।’

ওয়ানডে সিরিজের পর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর