শিরোনাম :
অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : বিভাগীয় কমিশনার পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল বিক্রি করবে সরকার নতুন বোলিং প্রতিভা বিয়ার্ডম্যানকে মাঠে নামানোর প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী এবার ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের বাংলাদেশের মাটিতে গণহত্যাকারীদের পুনরুত্থান হবে না: ছাত্রদলের আবিদুল জাতীয় ঐক্যের আহ্বানের সঙ্গে শতভাগ একমত জামায়াত : বিরোধী দলীয় নেতা বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু করতে চায় সরকার গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

বাংলাদেশের মাটিতে গণহত্যাকারীদের পুনরুত্থান হবে না: ছাত্রদলের আবিদুল

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: বাংলাদেশের মাটিতে গণহত্যাকারীদের পুনরুত্থান হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আবিদ লেখেন, ‘গোটা তরুণ প্রজন্মকে আহ্বান, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি জিরো টলারেন্স নীতি অবলম্বন করুন।’

তিনি আরও লেখেন, ‘ওদের প্রতি যারা দয়া দেখাবে সেসব ল্যাসপেন্সারদের বিরুদ্ধেও কঠোর নীতি অবলম্বন করুন। বাংলাদেশের মাটিতে গণহত্যাকারীদের পুনরুত্থান হবে না, এটাই শেষ কথা।’

এর আগে, এদিন এক ফেসবুক পোস্টে ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলে জিএস পদে নির্বাচন করা শেখ তানভীর বারী হামিম লেখেন, ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এর কলকাতা নিষিদ্ধ পল্লীতে অবস্থানরত সাদ্দাম গং হয়তো ভুলে গেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সন্ত্রাসী ছাত্রলীগের নিপীড়নের বিরুদ্ধে ছাত্রলীগ নিপীড়কদের ১৬ জুলাই কান ধরে উঠ-বস করিয়ে নাকে খত দিয়ে উত্তম-মাধ্যম দিয়ে এই ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছিল।’

হামিম আরও লেখেন, ‘জঙ্গী স্টাইলে ভিডিওবার্তা দেওয়া সাদ্দামকে বলি-এটা ঢাকা বিশ্ববিদ্যালয়। দুটি ককটেল ফুটিয়ে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে ভয় ধরানো যাবে না। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তোমাদের জঙ্গীমাতা হাসিনাকে চোখে চোখ রেখে ফ্যাসিবাদ বলেছিল। সৎ সাহস থাকলে আমাদের মুখোমুখি হও।’

নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতির উদ্দেশে হামিম লেখেন, ‘নির্লজ্জতার এমন উচ্চতায় গেছো যে মুখোমুখি হওয়ার কিংবা মুখ দেখানোর সৎ সাহসটুকু হারিয়েছো। মনে রাখবে-তুমি জঙ্গী স্টাইলে সন্ত্রাসবাদ চালালে, আমরা মাটির ১০০ হাত নিচে থেকেও তোমাদের ও তোমাদের দোসরদের বের করে আইনের মুখোমুখি করবো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর