শিরোনাম :
অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : বিভাগীয় কমিশনার পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল বিক্রি করবে সরকার নতুন বোলিং প্রতিভা বিয়ার্ডম্যানকে মাঠে নামানোর প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী এবার ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের বাংলাদেশের মাটিতে গণহত্যাকারীদের পুনরুত্থান হবে না: ছাত্রদলের আবিদুল জাতীয় ঐক্যের আহ্বানের সঙ্গে শতভাগ একমত জামায়াত : বিরোধী দলীয় নেতা বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু করতে চায় সরকার গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : বিভাগীয় কমিশনার

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারী অনিয়মের সঙ্গে জড়িত থাকলে সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া।

আজ বৃহস্পতিবার সকালে মাদারীপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শহীদ মিনার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, ইতিমধ্যে মাদারীপুরে কয়েকজন কর্মকর্তাকে অপরাধের কারণে কারাভোগ করতে হয়েছে।

সরকারি কর্মকর্তাদের অনিয়মের বিষয়ে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো কর্মকর্তা অনিয়ম করলে আমাদের তথ্য দিন। তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবো।

তিনি আরও বলেন, পুরো বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজানোর দায়িত্ব নিয়েছে সরকার। ‘সবার আগে বাংলাদেশ’—এই ধারণাকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। যারা জনগণকে সেবা দিচ্ছেন, তাদের সেবার মান নিশ্চিত করতে হবে।

জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও রেজিস্ট্রি অফিসসহ সরকারি প্রতিষ্ঠানগুলো জনগণকে প্রত্যাশিত সেবা দিতে পারছে কি না, সেটিই আমাদের মূল লক্ষ্য।

সরকারের দীর্ঘমেয়াদি অনেক উন্নয়ন প্রকল্প রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশের সবাই একসঙ্গে কাজ করলে উন্নয়ন কার্যক্রম আরও সহজ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার, জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাসুকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) চৌধুরী মুস্তাফিজুর রহমানসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর