শিরোনাম :
দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার মেট্রিক টনে উন্নীত সাতক্ষীরায় সচেতন মহলের মাদক বিরোধী বিক্ষোভ সুচিত্রা সেন: পাবনার এক সাধারণ মেয়ে থেকে মহানায়িকা হয়ে ওঠার গল্প ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জনকল্যাণকে স্থান দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির নিউমোনিয়া মোকাবিলায় পর্যাপ্ত টিকার মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় অনুদানের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী হাইমচরে ১৯ বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা কক্সবাজারে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের কাজ পেল চীন ‘দেশকে অস্থিতিশীল করছে পতিত অপশক্তি, দমনে যা দরকার তাই করবে আইনশৃঙ্খলা বাহিনী’ প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

কক্সবাজারে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের কাজ পেল চীন

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তির আওতায় ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) স্থাপনে চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (সিএনইই) দাখিল করা দর প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৩তম সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

মহেশখালীতে বর্তমানে দুটি ভাসমান টার্মিনাল আছে, এক্সিলারেট এনার্জির (দৈনিক সক্ষমতা ৬০০ মিলিয়ন ঘনফুট) ও সামিটের (৫০০ মিলিয়ন ঘনফুট)।

প্রস্তাব অনুযায়ী, তৃতীয় এলএনজি টার্মিনালে ১৫ বছর মেয়াদে প্রকল্পটির আনুমানিক ব্যয় হবে ১২ হাজার ৩২৪ কোটি টাকা। আর ২০ বছর মেয়াদে ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ১৬১ কোটি টাকা।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তির আওতায় সিএনইইর দাখিল করা দর প্রস্তাব অনুমোদনের জন্য সভায় উপস্থাপন করে।

মহেশখালীর কুতুবজোমে প্রস্তাবিত এ স্থাপনা চালু হলে ভাসমান ইউনিটের মাধ্যমে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি ও তা পুনঃগ্যাসীকরণের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর