শিরোনাম :
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য শোভাযাত্রা রাজবাড়ীতে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ঝালকাঠিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত বগুড়ায় জেলা সিএনজি মালিক সমিতির ডিজিটাল স্মার্ট পরিচয়পত্র বিতরণ ময়মনসিংহে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ ময়মনসিংহে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ বগুড়ায় বাংলাদেশ সমাচারের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা সরকারি খরচে এক লাখ ৪৫ হাজার কারাবন্দিকে আইনি সহায়তা বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনের সিদ্ধান্ত, সরকারি কোয়ার্টার নিয়ে কড়া বার্তা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের (আরআইএসএসসি) ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের সংস্করণে স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকাশনাটির ১৮তম বার্ষিক এ সংস্করণে তিনি প্রথমবারের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন।

নতুন সরকারের প্রধান হিসেবে রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে তাঁর ভূমিকার স্বীকৃতিস্বরূপ তারেক রহমানকে তালিকায় রাখা হয়েছে বলে প্রকাশনাটিতে উল্লেখ করা হয়েছে।

এবারের তালিকায় রয়েছেন বাংলাদেশের মানবাধিকারকর্মী ও গবেষক ড. হামিদা হোসেনও। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা হামিদা নারীর অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের জন্য নিয়মিত এ তালিকায় স্থান পাচ্ছেন।
বিজ্ঞাপন

২০২৬ সালের সংস্করণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ ৫০ জনের মধ্যে ৫০তম স্থানে ছিলেন। তবে ২০২৭ সালের সংস্করণে তাঁর নাম নেই।

প্রকাশনাটির পদ্ধতি অনুযায়ী, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও আর্থিক প্রভাব বিস্তারের ক্ষমতার ভিত্তিতে তালিকা তৈরি করা হয়। কেবল শীর্ষ ৫০ জনকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে স্থান দেওয়া হয়। অন্য ৪৫০ জনকে র‍্যাঙ্কিং না করে রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ ১৩টি বিভাগে রাখা হয়।

বিবরণে বলা হয়েছে, ২০২৭ সালের সংস্করণে বাংলাদেশ থেকে তিনজন তালিকাভুক্ত হয়েছেন এবং তাঁদের সবাই র‍্যাঙ্কিংবিহীন ৪৫০ জনের মধ্যে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর