শিরোনাম :
এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এআইয়ের সম্ভাবনা ও ঝুঁকি রয়েছে : জাতিসংঘের জলবায়ুপ্রধান ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ছিন্ন করার পক্ষে গণরায় ৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ দিচ্ছে বিসিক জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ, ভার্চুয়ালি থাকতে পারেন তারেক রহমান-পুতিন গোপালগঞ্জের সহিংসতা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি: নেজামে ইসলাম পার্টি প্রথম ধাপে ১৩১ উপজেলায় ১,০৫০ ইউনিয়নে হবে ভোট
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

প্রথম ধাপে ১৩১ উপজেলায় ১,০৫০ ইউনিয়নে হবে ভোট

প্রতিনিধির নাম / ৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

তিনি জানান, আগামী ১০ ডিসেম্বর ইউপি নির্বাচন নিয়ে সব দলের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন।

সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনের ১৩তম সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, দ্বিতীয় ধাপে এক হাজার ১১৩, তৃতীয় ধাপে এক হাজার ২টি, চতুর্থ ধাপে ৭৯৩টি, পঞ্চম ধাপে ৩৫৬ ইউনিয়নে ভোট হবে।

সানাউল্লাহ বলেন, সাধারণত ভোটের প্রায় ছয় সপ্তাহ আগে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা তপশিল ঘোষণা করবেন। ভোটের তারিখের ৩৮ থেকে ৪৫ দিন আগে তপশিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।

পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে। ধাপগুলো হলো- প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে। প্রতিটি ভোটের দিন বৃহস্পতিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর