শিরোনাম :
বাংলাদেশ-জর্ডান যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনে সম্মত নির্বাচনি এলাকায় যেতে বিএনপি এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর ইউনিলিভার বাংলাদেশের ডিরেক্টর হলেন মোহাম্মদ শহীদুল ইসলাম ‘অতীতের আতঙ্ক ফিরে এসেছে’ : যুক্তরাষ্ট্রে হামের পুনঃপ্রাদুর্ভাবে উদ্বিগ্ন চিকিৎসকেরা মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার শিক্ষক পদ শূন্য : শিক্ষামন্ত্রী প্রায় বিনা খরচে ১০ হাজার কর্মী যাবে মালয়েশিয়া: প্রধানমন্ত্রী বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুবির শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুদিন বন্ধ ঘোষণা নতুন দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল মক্কার ক্লক টাওয়ার
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

নিষিদ্ধ আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পিরোজপুর যুবদলের বিক্ষোভ

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

পিরোজপুর  প্রতিনিধি: পিরোজপুর জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিলও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল।

বুধবার সাড়ে ১১টায় জেলা যুবদলের উদ্যোগে স্থানীয় কৃষ্ণচূড়া মোড় থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি’র কার্যালয়ে এসে শেষ হয়।

এরআগে কৃষ্ণচূড়া মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সাবেক সদস্য সচিব এবং চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুষার সরদার, যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার, সদস্য এমাম হোসেন, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাইরুল ইসলাম বাবুসহ বিএনপিও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, দেশব্যাপী পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও নৈরাজ্যে সৃষ্টি করে জনমনে আতঙ্ক দেশ বিরোধী কর্মকাণ্ড করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

বক্তারা দেশের স্বার্থে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর