শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার শিক্ষক পদ শূন্য : শিক্ষামন্ত্রী প্রায় বিনা খরচে ১০ হাজার কর্মী যাবে মালয়েশিয়া: প্রধানমন্ত্রী বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুবির শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুদিন বন্ধ ঘোষণা নতুন দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল মক্কার ক্লক টাওয়ার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে জেফরিস ইউক্রেন যুদ্ধ চললে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়বে: কানাডার প্রধানমন্ত্রী বৃহস্পতিবার লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করেছে বিজিবি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাঙ্গামাটিতে যুবদলের সমাবেশ

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যও দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে পরিকল্পিত সন্ত্রাস-ষড়যন্ত্রের বিরুদ্ধে জেলায় আজ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবদল।

বুধবার সকালে বিক্ষোভ মিছিল শেষে শহরের বনরূপা পেট্রোল পাম্পের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুন্নবী।

সমাবেশে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, পৌর যুবদল নেতা সিরাজুল মোস্তফাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে পরাজিত ফ্যাসিষ্ট শক্তি পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।

পরাজিত শক্তির সকল নৈরাজ্যও সন্ত্রাসের বিরুদ্ধে যুবদলসহ সর্বস্তরের নেতা-কর্মী ও সাধারণ জনগণ সতর্ক রয়েছে। কোনো ধরণের ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না।

বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা রাজপথে আছেন এবং যে কোনো ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলবেন।

সমাবেশের আগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপা পেট্রোল পাম্পে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর