শিরোনাম :
বাংলাদেশ-জর্ডান যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনে সম্মত নির্বাচনি এলাকায় যেতে বিএনপি এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর ইউনিলিভার বাংলাদেশের ডিরেক্টর হলেন মোহাম্মদ শহীদুল ইসলাম ‘অতীতের আতঙ্ক ফিরে এসেছে’ : যুক্তরাষ্ট্রে হামের পুনঃপ্রাদুর্ভাবে উদ্বিগ্ন চিকিৎসকেরা মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার শিক্ষক পদ শূন্য : শিক্ষামন্ত্রী প্রায় বিনা খরচে ১০ হাজার কর্মী যাবে মালয়েশিয়া: প্রধানমন্ত্রী বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুবির শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুদিন বন্ধ ঘোষণা নতুন দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল মক্কার ক্লক টাওয়ার
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করেছে বিজিবি

প্রতিনিধির নাম / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করেছে ৩৯ বিজিবি। গতকাল মঙ্গলবার দিনগত মধ্যরাতে উপজেলার মিশন মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) সকালে ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটক ব্যক্তিরা পাসপোর্ট ছাড়া অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তাদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তিরা ভারতে শ্রমিক হিসেবে কাজ করতেন। তাদের মধ্যে পাঁচজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ ও সাতজনের বাড়ি রাজশাহী জেলার বিভিন্ন এলাকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর